Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • লাতিন আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:৪৭, ২৪ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:৪৭, ২৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড
সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির
চুক্তির লক্ষ্যে ‘নির্দেশনা নীতি’র প্রশ্নে একমত ইরান ও যুক্তরাষ্ট্র

মার্কিন অবরোধ সমর্থনকারীদের দমনে কঠোর আইন করল ভেনেজুয়েলা

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:৪৭, ২৪ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:৪৭, ২৪ ডিসেম্বর ২০২৫
রাজধানী কারাকাসে একটি অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ ও অর্থনৈতিক অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে কঠোর আইন পাস করেছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি। নতুন এই আইনে বলা হয়েছে, যারা বিদেশি এই অবরোধ বা ‘জলদস্যুতার’ মতো কাজে সহায়তা করবে বা অর্থায়ন করবে, তাদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দল নিয়ন্ত্রিত ন্যাশনাল অ্যাসেম্বলিতে সর্বসম্মতিক্রমে এই আইনটি পাস হয়। সম্প্রতি আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। মাদুরো সরকার এই পদক্ষেপকে সম্পূর্ণ বেআইনি এবং ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে। খবর আলজাজিরার। 

আরও পড়ুন : মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়ার

আইনটি পাসের সময় ভেনিজুয়েলার আইনপ্রণেতা জিউসেপ্পে আলেসান্দ্রেলো বলেন, ‘এই আইনের লক্ষ্য হলো জাতীয় অর্থনীতি রক্ষা করা। সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও নিচে নেমে যাওয়া রোধ করা। 

প্রস্তাবিত আইনে অবরোধ সমর্থনকারী ভেনিজুয়েলানদের জন্য ১৫ থেকে ২০ বছরের জেল এবং ১০ লাখ মার্কিন ডলারের বেশি জরিমানার বিধান রাখা হয়েছে।

এদিকে, গত কয়েকমাস ধরে লাতিন আমেরিকায় মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর ‘পূর্ণাঙ্গ নৌ-অবরোধ’ ঘোষণা করেছেন। মাদুরো সরকারকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা তেল বিক্রির অর্থ দিয়ে মাদক পাচার এবং সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে।

তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। জাতিসংঘে ভেনেজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল মনকাডা নিরাপত্তা পরিষদে বলেন, ‘ভেনেজুয়েলা হুমকি নয়; বরং মার্কিন সরকারই বিশ্ব শান্তির জন্য হুমকি।’

আরও পড়ুন : ভেনেজুয়েলার উপকূলে আরেকটি তেল ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের ধাওয়া

রাশিয়া ও চীনও মার্কিন এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তারা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। মানবাধিকার সংগঠনগুলো অবশ্য আশঙ্কা প্রকাশ করছে, এই নতুন আইনের মাধ্যমে মাদুরো সরকার দেশের অভ্যন্তরে ভিন্নমত দমন ও বিরোধী দলীয় নেতাকর্মীদের আরও কঠোরভাবে হেনস্তা করতে পারে।

ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র অবরোধ কারাদণ্ড
০৩ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার রাজধানীতে ভয়াবহ মার্কিন বিমান হামলা
০২ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি : মাদুরো
০১ জানুয়ারি ২০২৬
চরম অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলা, ডলারের দাম বেড়েছে ৪৭৯ শতাংশ
২২ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলার উপকূলে আরেকটি তেল ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের ধাওয়া
২১ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলা উপকূলে আরেকটি তেলবাহী ট্যাঙ্কার আটক করল যুক্তরাষ্ট্র
১৭ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার ‘পূর্ণ অবরোধের’ নির্দেশ ট্রাম্পের
১৩ ডিসেম্বর ২০২৫
মাদুরোর বিরুদ্ধে আরও কঠোর হওয়ার আহ্বান নোবেলজয়ী মাচাদোর
১২ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলা উপকূলে তেল ট্যাংকার আটক, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আরও ছয় জাহাজ
০২ ডিসেম্বর ২০২৫
দাসত্ব নয়, শান্তি চায় ভেনেজুয়েলা : মাদুরো
০২ ডিসেম্বর ২০২৫
কারাকাসে আইসিসির কার্যালয় বন্ধের ঘোষণা, ক্ষুব্ধ ভেনেজুয়েলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন আর নেই
  2. পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির
  3. চুক্তির লক্ষ্যে ‘নির্দেশনা নীতি’র প্রশ্নে একমত ইরান ও যুক্তরাষ্ট্র
  4. সৌদি আরবে বুধবার থেকে রোজা শুরু
  5. সন্তান হারানোর শোক সইতে না পেরে বাবা-মায়ের আত্মহত্যা
  6. যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা, হরমুজ প্রণালিতে ইরানের মহড়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x