Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৭, ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৭, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
পাকিস্তানে হামলায় সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান ভারতের
বালুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
পুলিশের ওপর হামলা : ৬ আসামি দুই দিনের রিমান্ডে
মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেওয়ায় হামলা, নৈশপ্রহরীর মৃত্যু
পাকিস্তানে হামলায় ১০ নিরাপত্তা কর্মী ও ৩৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

ইউক্রেনের বাসে রুশ ড্রোন হামলায় নিহত ১২

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৭, ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৭, ০২ ফেব্রুয়ারি ২০২৬
১ ফেব্রুয়ারি ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলার স্থানে উদ্ধারকারীদের তৎপরতা দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাসে রুশ ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির জ্বালানিমন্ত্রী ডেনিস শ্মিহাল এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, আজ শত্রুপক্ষ দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের ওপর পরিকল্পিত ও নিন্দনীয় হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় ১২ জন খনি শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

দেশটির পুলিশ জানিয়েছে, হামলাটি তেরনিভকা শহরে ঘটে। রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া ও জানালা ভাঙা একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে আছে।

জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, নিহত ও আহতরা তাদের কর্মী ছিলেন এবং তারা শিফট শেষে বাসে করে ফিরছিলেন।

এর আগে রোববার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় একটি মাতৃসদন হাসপাতাল ও আবাসিক ভবনে রুশ হামলায় অন্তত নয়জন আহত হন বলে আঞ্চলিক কর্মকর্তারা জানান।

এই হামলা এমন সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় শহরগুলোর ওপর হামলা সাময়িকভাবে বন্ধ রাখতে সম্মত হয়েছেন।

ক্রেমলিন শুক্রবার (৩১ জানুয়ারি) নিশ্চিত করেছিল, রোববার পর্যন্ত কিয়েভে হামলা স্থগিত থাকবে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত মাসে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ত্রিপক্ষীয় আলোচনা করে। চলতি মাসে দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবার আবুধাবিতে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে।

যদিও দুই পক্ষই নীতিগতভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সমঝোতায় রাজি হয়েছে, তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বড় মতপার্থক্য রয়েছে।

মূল প্রশ্ন হচ্ছে—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চল, বিশেষ করে পূর্বাঞ্চলীয় শিল্পসমৃদ্ধ ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে কি না, অথবা যেসব এলাকা এখনও পুরোপুরি দখল করতে পারেনি সেগুলো দাবি করবে কি না।

চলমান যুদ্ধ প্রায় চার বছরে গড়িয়েছে এবং শান্তি আলোচনার মধ্যেও হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে।

ইউক্রেন রাশিয়া ড্রোন হামলা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: ইউক্রেন

২৪ জানুয়ারি ২০২৬
ইউক্রেন যুদ্ধ থামাতে ‘ভূখণ্ড ইস্যু’ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা
২১ জানুয়ারি ২০২৬
রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন : ইউক্রেন
২১ ডিসেম্বর ২০২৫
যুদ্ধ অবসানে ইউক্রেন-রাশিয়া সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র : জেলেনস্কি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বালুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
  2. খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
  3. এপস্টেইন ফাইলে মোদির নাম, ভিত্তিহীন দাবি ভারতের
  4. ট্রাম্পের চাপের মুখে ইরাকে প্রেসিডেন্ট নির্বাচন ফের স্থগিত
  5. দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
  6. গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x