Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র শুল্ক কমাল আরও ১ শতাংশ, নির্দিষ্ট পণ্যে শূন্য শুল্কের আশ্বাস
ইরানে সরকারবিরোধী সহিংসতায় সংস্কারপন্থি চার নেতা গ্রেপ্তার

মার্কিন জাহাজকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৬
২০২৫ সালের ২৫ জুন ওমানের উত্তর মুসান্দাম উপদ্বীপের খাসাব উপকূলে হরমুজ প্রণালীতে একটি নৌকা সেন্ট কিটস অ্যান্ড নেভিস-পতাকাবাহী কন্টেইনার জাহাজ মার্সা ভিক্টরির কাছে পৌঁছায়। ছবি: এএফপি

হরমুজ প্রণালিতে চলাচলকারী যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজগুলোকে ইরানের আঞ্চলিক জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে উত্তেজনা চলাকালে স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (মারাড) নতুন এই নির্দেশিকা জারি করে।

নির্দেশনায় বলা হয়, মার্কিন বাণিজ্যিক জাহাজে যদি ইরানি বাহিনী ওঠে, তাহলে নাবিকরা যেন জোরপূর্বক বাধা না দেন। তবে এতে বোর্ডিংয়ের প্রতি সম্মতি বা সমর্থন বোঝাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে পূর্বমুখী যাত্রার সময় জাহাজগুলো যেন ওমানের জলসীমার কাছাকাছি দিয়ে অতিক্রম করে এবং ইরানের জলসীমা এড়িয়ে চলে—যতক্ষণ না তা নৌ-নিরাপত্তার পরিপন্থী হয়। খবর আল জাজিরার। 

সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হলেও, তার আগে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা চলছিল। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। যুক্তরাষ্ট্র একে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চোকপয়েন্ট হিসেবে বর্ণনা করে। অতীতে ইরান-ইরাক যুদ্ধের সময় ট্যাঙ্কার যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথিদের হামলার কারণে এই রুটে নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে।

গত বছর ইসরায়েল-ইরান উত্তেজনার সময়ও প্রণালি বন্ধের হুমকি উঠে আসে। এ ছাড়া ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) হরমুজে নৌ-মহড়া চালায়, যা নিয়ে যুক্তরাষ্ট্র সতর্কবার্তা দেয়।

পারমাণবিক আলোচনা ও সামরিক চাপ

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। ওয়াশিংটন চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, যদিও তেহরান বলছে এটি তাদের সার্বভৌম অধিকার এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য তাদের নেই।

মার্কিন প্রশাসন ইঙ্গিত দিয়েছে, আলোচনায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থনও অন্তর্ভুক্ত করতে চায় তারা।

এ অবস্থায় হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ চলাচল নিয়ে নতুন সতর্কতা দুই দেশের মধ্যকার অনিশ্চয়তা আরও স্পষ্ট করে তুলেছে।

যুক্তরাষ্ট্র জাহাজ ইরান হরমুজ প্রণালি

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৪ ঘন্টা আগে
প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
৫ ঘন্টা আগে
মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের সঙ্গে বাণিজ্যে অতিরিক্ত শুল্কের হুমকি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড
  2. জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির দলের বড় জয়
  3. ইরানে সরকারবিরোধী সহিংসতায় সংস্কারপন্থি চার নেতা গ্রেপ্তার
  4. থাইল্যান্ডের নির্বাচনে রক্ষণশীল দলের জয়
  5. নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ছয় বছরের কারাদণ্ড দিল ইরান
  6. জাপানের নির্বাচনে বড় জয়ের পথে তাকাইচি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x