থাইল্যান্ডেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ৬ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এই তথ্য নিশ্চিত করেছে। খবর ইন্ডিপেন্ডেন্টের।
থাইল্যান্ডের এই ভূমিকম্পের কিছুক্ষণ আগেই দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক বড় দ্বীপ বোর্নিওতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়। বোর্নিও দ্বীপটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই—এই তিন দেশের মধ্যে বিভক্ত।
ভূমিকম্পের ফলে থাইল্যান্ডে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে অল্প সময়ের ব্যবধানে এই অঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক