প্রথমবারের মতো চীন সফরে জার্মান চ্যান্সেলর
প্রথমবারের মতো চীন সফরে গেলেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস৷ গতকাল বুধবার তিনি বেইজিংয়ে পৌঁছান৷ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তাকে স্বাগত জানান৷
তিন দিনের এ সফরে ব্যবসায়ী নেতাদের বিশাল এক প্রতিনিধি দল মের্ৎসের সঙ্গে রয়েছেন৷
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ফ্রিডরিখ মের্ৎস৷ বৈঠকের পর জার্মান চ্যান্সেলর জানান, চীন ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাস থেকে আরো ১২০টি বিমান কিনবে৷
ফ্রিডরিখ মের্ৎস বলেন, ‘‘চীনা নেতৃত্ব এয়ারবাস থেকে আরো বিমানের অর্ডার দেবে৷ মোট অর্ডারে আরও ১২০টি অতিরিক্ত বিমান অন্তর্ভুক্ত থাকবে৷”
শি জিনপিং বলেন, ‘‘চীন ও জার্মানির মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য যৌথ প্রয়াসের জন্য আমি চ্যান্সেলরের সাথে একসাথে কাজ করতে ইচ্ছুক৷ চীন-জার্মান সম্পর্ককে সবসময় অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। দুই দেশেরই নিজেদের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত৷”

ডয়চে ভেলে