Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৭, ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৭, ২০ নভেম্বর ২০২৬
আরও খবর
শি ও পুতিনের সঙ্গে বৈঠক সেরে যেন আগুনে ঘি ঢাললেন ট্রাম্প!
ট্রাম্প-শি-পুতিনের জ্বালানি সরবরাহ বৃদ্ধির ঘোষণা : তেলের দাম কি কমবে?
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইইউ ও যুক্তরাজ্যের কূটনীতিকদের বৈঠক
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ‘শান্তি ঘোষণাপত্রে’ কী আছে?
পারমাণবিক যুদ্ধে না জড়ানোর ঘোষণা ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৭, ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৭, ২০ নভেম্বর ২০২৬
ছবি : বাসস

চীনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশটির সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। দুই দেশের সম্পর্কের বিরোধপূর্ণ বিষয়গুলোও কূটনৈতিকভাবে সামাল দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

শুক্রবার (২০ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠক করেন। পরে সাংবাদিকদের আলবানিজ বলেন, দুই দেশ সম্পর্ক স্থিতিশীল করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার মোট রপ্তানি পণ্যের প্রায় এক-চতুর্থাংশই যায় চীনে। দেশটির প্রধান রপ্তানি পণ্য আকরিক লোহার প্রায় ৭৫ শতাংশের গন্তব্যও চীন।

তবে চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগের বিষয়। এ কারণে আলবানিজ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করছে। একই সঙ্গে জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত নিরাপত্তা জোট ‘কোয়াড’-এর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে অস্ট্রেলিয়া।

আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। আমাদের মতপার্থক্যগুলো সামাল দিতে হবে, তবে সেই মতপার্থক্য যেন দ্বিপক্ষীয় সম্পর্কের মূল পরিচয় হয়ে না দাঁড়ায়।’ তিনি আরও বলেন, ‘চীনে কী ঘটছে, তা অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ।’

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে শি জিনপিং বলেছেন, ‘বর্তমানে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে।’

বার্ষিক বৈঠকে অংশ নিতে শুক্রবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন আলবানিজ।

এছাড়া দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেবেন তারা। এতে রিও টিন্টো ও বিএইচপির মতো বিশ্বের বড় খনি কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিশ্বের সবচেয়ে বড় আকরিক লোহা উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়া। তবে গত সোমবার দেশটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে চীনের পদক্ষেপের কারণে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অস্ট্রেলীয় উৎপাদকদের কাছ থেকে ইস্পাত তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত আকরিক লোহা কম দামে কিনতে চীন একটি কেন্দ্রীয় ক্রয় সংস্থা গঠন করেছে। অস্ট্রেলিয়ার আশঙ্কা, এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার বাণিজ্যে প্রভাব বিস্তার এবং দাম কমিয়ে রাখার চেষ্টা করছে চীন।

২০২০ সালে রাজনৈতিক বিরোধের জেরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছিল। কোভিড-১৯ মহামারির উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিল অস্ট্রেলিয়া। এর প্রতিক্রিয়ায় চীন প্রায় ২০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের অস্ট্রেলীয় কয়লা, ওয়াইন ও কৃষিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

পরবর্তী সময়ে এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও দুই দেশের মধ্যে কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ খাতে বিদেশি বিনিয়োগ যাচাই-বাছাই নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর অবস্থান এবং দেশটির উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরে চীনা কোম্পানির মালিকানাধীন অংশীদারত্ব বিক্রি করে দেওয়ার জন্য আলবানিজের দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়ে গেছে।

চীন অস্ট্রেলিয়া শি জিনপিং অ্যান্থনি আলবানিজ

সংশ্লিষ্ট সংবাদ: চীন

১৯ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ‘শান্তি ঘোষণাপত্রে’ কী আছে?
১৯ নভেম্বর ২০২৬
পারমাণবিক যুদ্ধে না জড়ানোর ঘোষণা ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের
১৮ নভেম্বর ২০২৬
পুতিন ও শির সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে চীনে পৌঁছালেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
  2. শি ও পুতিনের সঙ্গে বৈঠক সেরে যেন আগুনে ঘি ঢাললেন ট্রাম্প!
  3. ট্রাম্প-শি-পুতিনের জ্বালানি সরবরাহ বৃদ্ধির ঘোষণা : তেলের দাম কি কমবে?
  4. পরীক্ষামূলক প্রয়োগে টিউমার অদৃশ্য, অগ্ন্যাশয়ের ক্যানসারের পিল নিয়ে আশা
  5. আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারতে পাকিস্তানের মন্ত্রী
  6. ক্ষেপণাস্ত্রগুলো ‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ব্যবহারের জন্য প্রস্তুত : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x