Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৮, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৮, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
১৮ বছরের মধ্যে পেট্রোলের দামে বড় পতন, দাবি ট্রাম্পের
প্রথমবার চালকসহ আকাশে উড়ল চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ
এনভিডিয়া বিতর্কের মধ্যেই চীনের এআই চিপ ব্যবহারে নতুন বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

পুতিন ও শির সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে চীনে পৌঁছালেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৮, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৮, ১৮ নভেম্বর ২০২৬
অ্যাপেক সম্মেলন উপলক্ষে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ তিন নেতাকে দেখা যাচ্ছে গুয়ানডং প্রদেশের শেনজেনে। ছবি : এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল প্রতীক্ষিত বৈঠকের আগে আজ বুধবার (১৮ নভেম্বর) চীনের একটি বিমানবন্দরের টারমাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই নেতা একেঅপরকে আলিঙ্গন করেন। খবর বার্তা সংস্থা এএফপির।

আগামীকাল বৃহস্পতিবারের এই ত্রিপক্ষীয় বৈঠকটি এমন আশঙ্কা তৈরি করেছে যে, এই তিন ক্ষমতাধর নেতা কিয়েভ এবং ইউরোপকে পাশ কাটিয়ে ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করতে পারেন। পাশাপাশি বিশ্বকে একবিংশ শতাব্দীর প্রভাব বলয়ে ভাগ করে নেওয়ার চেষ্টাও করতে পারেন।

ওয়াশিংটন এর আগে ইঙ্গিত দিয়েছিল ইউক্রেন প্রসঙ্গটি বৈঠকে আলোচিত হওয়ার সম্ভাবনা নেই; তবে পরবর্তীতে ট্রাম্প জানান যে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে শি জিনপিং জোরালোভাবে ইউক্রেন সংকট চীনের সমস্যা নয় বলে মনে করেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, শেনজেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং; এর মাধ্যমে গত সেপ্টেম্বরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে মার্কিন প্রেসিডেন্টের জানানো অভ্যর্থনার প্রতিদান দিলেন তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুসারে, শি ট্রাম্পকে বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, এশিয়া-প্যাসিফিক সহযোগিতা এবং বৈশ্বিক প্রেক্ষাপটের প্রধান বিষয়গুলো নিয়ে আপনার সাথে গভীর মতবিনিময়ের অপেক্ষায় আছি।’

উষ্ণ অভ্যর্থনা

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি অর্থনীতির আঞ্চলিক ফোরাম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক)-এর বার্ষিক বৈঠকের আয়োজন করছে চীন।

উড়োজাহাজের সিঁড়ি বেয়ে ট্রাম্প নিচে নেমে এলে শি তাঁকে স্বাগত জানান; এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং মাথার ওপর দিয়ে রঙিন ধোঁয়ার রেখা ছড়িয়ে যুদ্ধবিমান উড়ে যায়।

দুই নেতা লাল গালিচা ধরে হেঁটে যান, যার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মানুষ চীন ও আমেরিকার জাতীয় পতাকা উঁচিয়ে ‘আপনাকে উষ্ণ অভ্যর্থনা’ বলে স্লোগান দিচ্ছিল।

পরবর্তীতে কালো রঙের লিমুজিন গাড়ির একটি বহর ট্রাম্পকে শহরের ভেতরে নিয়ে যায়, যেখানে রাস্তাঘাট আগেই যানবাহনশূন্য করে রাখা হয়েছিল।

ওয়াশিংটনের তথ্যমতে, বৃহস্পতিবারের ত্রিপক্ষীয় বৈঠককে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে পারমাণবিক অস্ত্র বিষয়ক যুক্তরাষ্ট্র-রাশিয়া দ্বিপাক্ষিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই বৈঠকে ইরান যুদ্ধ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বেইজিং দীর্ঘদিন ধরে বলে আসছে, চীন তার অপেক্ষাকৃত ছোট পারমাণবিক মজুদ নিয়ে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচিত তাদের বিশাল পারমাণবিক অস্ত্রাগার হ্রাস করা।

নিষেধাজ্ঞা ব্যর্থ : পুতিন

এর আগে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে অনমনীয় সুরে কথা বলেন এবং দাবি করেন যে, ২০২২ সালে ইউক্রেন আক্রমণের জেরে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হয়েছে।

অ্যাপেক সম্মেলনে বক্তব্য রাখার সময় রুশ নেতা বলেন, তিনি আশা করেন এই ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হবে।

পুতিন বলেন, ‘এমন এক সময়ে যখন সামরিক-রাজনৈতিক ঝুঁকি বাড়ছে, তখন বিভাজনের পরিবর্তে ঐক্য... এবং আল্টিমেটামের পরিবর্তে সংলাপ অত্যন্ত জরুরি।’

২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রুশ নেতা পশ্চিমা বিশ্বে অনেকটাই একঘরে হয়ে পড়লেও ট্রাম্পের কাছে তিনি গুরুত্ব পাচ্ছেন।

তবে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মস্কো জানিয়েছে, চীন সফরকালে কেবল পুতিন ও ট্রাম্পের মধ্যে ‘পূর্ণাঙ্গ’ দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার সম্ভাবনা কম।

শেনজেনে অবস্থানরত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ‘এই যুদ্ধ যতদিন চলবে, নিষেধাজ্ঞা ততই বাড়তে থাকবে।’

পুতিন ও শির এই বৈঠকটি ছিল চলতি বছরে তাদের পঞ্চম বৈঠক। এই দুই নেতা দীর্ঘদিন ধরে তাদের দৃঢ় ব্যক্তিগত বন্ধুত্বের কথা প্রচার করে আসছেন।

শি মস্কোর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান জানিয়ে বলেন, দেশ দুটির উচিত দুই দেশের সরকার, আইনসভা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিনিময়ের মাধ্যমগুলোকে কাজে লাগানো।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে জ্বালানি ও অর্থনীতি নিয়ে এবং পরে ছোট পরিসরে ইউক্রেন ও উত্তর কোরিয়াসহ পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কিম কি আসছেন?

ফিলিপাইন সফর শেষে ট্রাম্প চীনে এসেছেন, যেখানে একদিন আগে তিনি তাঁর দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো কোয়াড-এর সহযোগী নেতা—অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের নেতাদের সাথে বৈঠক করেন। এই জোটটি মূলত চীনের আঞ্চলিক প্রভাবের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে গঠিত।

ট্রাম্প জানান, তিনি তাঁর পরবর্তী গন্তব্য শেনজেনে পুতিন এবং কিম জং উনের সঙ্গে মুখোমুখি আলোচনার কথা ভাবছেন; তিনি বলেন, উত্তর কোরিয়ার নেতা চীনে তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য কিমের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা থেকে বিরত থাকেন।

ম্যানিলায় রুবিও বলেন, ‘উত্তর কোরিয়ার সাথে আমাদের যদি কোনো সমস্যা থাকে, তবে তা সমাধানের একমাত্র উপায় হলো তাদের সাথে আলোচনায় বসা।’

ট্রাম্প ১১ সদস্যবিশিষ্ট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফিলিপাইনে গিয়েছিলেন। সেখানে যুক্তরাষ্ট্রের সাপ্লাই চেইন উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

ট্রাম্পের চলমান শুল্ক আরোপের হুমকির ছায়া তাঁর সাম্প্রতিক সফরগুলোতে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সোমবার আসিয়ানের সঙ্গে বেইজিংয়ের ক্রমবর্ধমান বাণিজ্যের প্রশংসা করার পাশাপাশি একতরফাবাদ এবং সংরক্ষণবাদের বিপরীত স্রোতের তীব্র সমালোচনা করেন।

মঙ্গলবার আক্রমণাত্মক ভঙ্গিতে ট্রাম্প আরও একধাপ এগিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ১০ মাসের মধ্যে বিরল খনিজ উৎপাদনে চীনকে ধরে ফেলবে।

চীন শি জিনপিং ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন বৈঠক

সংশ্লিষ্ট সংবাদ: চীন

৮ ঘন্টা আগে
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন
১৪ নভেম্বর ২০২৬
চীনে প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
০৯ নভেম্বর ২০২৬
চীনে অক্টোবরে উৎপাদক পর্যায়ে পণ্যের দাম পূর্বাভাসের চেয়ে বেশি বেড়েছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৮ বছরের মধ্যে পেট্রোলের দামে বড় পতন, দাবি ট্রাম্পের
  2. সাইবেরিয়ায় রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
  3. মিয়ানমারে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে : জাতিসংঘ মহাসচিব
  4. কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে উত্তেজনা
  5. ‘যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার সক্ষমতা নেই ইরানের’
  6. যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x