Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৩, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৩, ১৭ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রথমবার চালকসহ আকাশে উড়ল চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
জিটিএ-৬ উন্মাদনায় মিয়ামি, রাস্তায় রাস্তায় ভাইস সিটির ছোঁয়া
শীতের আগেই গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি নিয়ে বিপাকে ইরান
যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ

এনভিডিয়া বিতর্কের মধ্যেই চীনের এআই চিপ ব্যবহারে নতুন বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৩, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৩, ১৭ নভেম্বর ২০২৬
২০১৮ সালের ১৩ জুন সাংহাইতে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) এশিয়ায় এক নারী স্কাইওয়ার্থ এআই চিপের একটি উপস্থাপনা করছেন। ছবি: এএফপি

চীনের এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তৃতীয় দেশের ডাটা সেন্টারের মাধ্যমে দূর থেকে উন্নত চিপ ব্যবহারের সুযোগ নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনভিডিয়াকে ঘিরে কথিত গুপ্তচরবৃত্তির বিতর্কের মধ্যেই নতুন নিয়ম ঘোষণা করল ওয়াশিংটন। খবর আল জাজিরার।

স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) নতুন বিধিনিষেধের কথা জানায়। এর লক্ষ্য, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ তৃতীয় কোনো দেশের ডাটা সেন্টার ব্যবহার করে চীনের এআই উন্নয়নকারীদের মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার পথ বন্ধ করা।

নতুন নিয়মে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ব্রাজিলকে চিপ অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব দেশে উন্নত চিপ পাঠাতে চাইলে রপ্তানি লাইসেন্স নিতে হবে।

বিআইএস বলেছে, নতুন নিয়ম বিদ্যমান বিধিনিষেধের যৌক্তিক সম্প্রসারণ। এর আগে চীনে অবস্থিত প্রতিষ্ঠানের কাছে উন্নত চিপ রপ্তানি বা হস্তান্তরের জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক ছিল।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, উন্নত কম্পিউটিং ও সুপার ইন্টেলিজেন্স প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র বিশ্বনেতা। বৈধ বাণিজ্যিক কাজে মার্কিন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ব্যবহারের পথ বন্ধ করাই তাদের লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের কারণে চীনা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) সরাসরি আমদানি করতে পারে না। তবে এত দিন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশে থাকা ডাটা সেন্টারের মাধ্যমে দূর থেকে উন্নত কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ ছিল।

নতুন বিধিনিষেধ নিয়ে সিঙ্গাপুর জানিয়েছে, তারা বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে। দেশটির জ্বালানি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং ডিজিটাল উন্নয়ন ও তথ্য মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, নতুন নিয়মের প্রভাব বুঝতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে নিয়মের আওতা ও বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

এদিকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য নিয়োগ পাওয়া এক নারীর সঙ্গে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের প্রেমের সম্পর্কের অভিযোগ ঘিরে প্রতিষ্ঠানটির চিপ রপ্তানি নিয়ে তদন্ত ও বিতর্ক চলছে।

প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ডাটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের চীনা বংশোদ্ভূত এক সাবেক নির্বাহীকে ঘিরে অভিযোগের বিষয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করে। এরপর গত সপ্তাহে হুয়াং পদত্যাগ করেন।

তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমে প্রকাশিত এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং চীনকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে। হুয়াংয়ের সাবেক প্রেমিকা হিসেবে চিহ্নিত অ্যালিস হুয়াংও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, এনভিডিয়াকে ঘিরে বিতর্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে সোমবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শেয়ারে বড় দরপতন হয়েছে।

প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক ২ দশমিক ৪৯ শতাংশ কমেছে। টানা তৃতীয় দিনের মতো সূচকটি নিম্নমুখী অবস্থায় লেনদেন শেষ করেছে। বৃহত্তর এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ১ দশমিক ৯২ শতাংশ।

গত এক মাসে বাজারমূল্যের ৩০ শতাংশের বেশি হারানো এনভিডিয়ার শেয়ারের দাম সোমবার আরও ৪ দশমিক ১২ শতাংশ কমেছে। প্রযুক্তি খাতের বড় সাত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’-এর অন্য প্রতিষ্ঠানগুলোর শেয়ারও দর হারিয়েছে। এর মধ্যে অ্যালফাবেটের শেয়ার ৪ দশমিক ০৭ শতাংশ এবং অ্যামাজনের শেয়ার ৩ দশমিক ৩৪ শতাংশ কমেছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) এশিয়ার বাজারেও দরপতন অব্যাহত ছিল। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটের কাছাকাছি জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৪৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১ দশমিক ৯৩ শতাংশ কমে যায়। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছিল ০ দশমিক ৭৭ শতাংশ।

যুক্তরাষ্ট্র চীন এআই চিপ এনভিডিয়া বিধিনিষেধ

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৩ ঘন্টা আগে
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
৪ ঘন্টা আগে
জিটিএ-৬ উন্মাদনায় মিয়ামি, রাস্তায় রাস্তায় ভাইস সিটির ছোঁয়া
১৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জীবিত ফিরতে না-ও পারি : জেল থেকে ইমরান খান
  2. হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  3. মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস রুজভেল্ট’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ?
  4. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
  5. এক বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্নে স্বর্ণের দাম
  6. প্রযুক্তির মহারথী: বিপুল সম্পদের আড়ালে প্রেম, সম্পর্ক ও বিতর্কের জটিল অধ্যায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x