Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪১, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪১, ১৭ নভেম্বর ২০২৬
আরও খবর
এনভিডিয়া বিতর্কের মধ্যেই চীনের এআই চিপ ব্যবহারে নতুন বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
জিটিএ-৬ উন্মাদনায় মিয়ামি, রাস্তায় রাস্তায় ভাইস সিটির ছোঁয়া
নেসেটের ডেপুটি স্পিকার কে এই আহমাদ তিবি?
যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ

শীতের আগেই গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি নিয়ে বিপাকে ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪১, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪১, ১৭ নভেম্বর ২০২৬
প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শীতকাল পার করতে যাচ্ছে ইরান। ফাইল ছবি

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের রিজার্ভের মালিক হওয়া সত্ত্বেও তীব্র জ্বালানি সংকটের মধ্য দিয়ে শীতকাল পার করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার ফলে দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিনের এই ঘাটতি আরও প্রকট আকার ধারণ করেছে। সোমবার (১৬ নভেম্বর) আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরান সরকারের পূর্বাভাস অনুযায়ী, চলতি শীত মৌসুমে দেশটিতে প্রতিদিন প্রায় ৪৩ কোটি ঘনমিটার গ্যাসের ঘাটতি দেখা দিতে পারে, যা ঘরোয়া ব্যবহারকারী ও শিল্প খাত উভয়কেই মারাত্মকভাবে প্রভাবিত করবে। 

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিনিয়োগের অভাব এবং পুরোনো জ্বালানি অবকাঠামোর কারণে ইরান এই সমস্যায় ভুগছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সম্প্রতি যুদ্ধকালীন হামলা। ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানির প্রধান সাঈদ তাভাকোলি জানান, গত মার্চের হামলায় ছয়টি শোধনাগারে ২৬টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে তাৎক্ষণিকভাবে দেশটির ২৮ শতাংশ গ্যাস উৎপাদন ক্ষমতা বন্ধ হয়ে যায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে প্রায় ১০ কোটি ঘনমিটার উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব হলেও পূর্ণ সক্ষমতায় ফিরতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

বিদ্যুৎ সংকট ও দূষণের শঙ্কা

গ্যাসের ঘাটতি দেখা দিলে বিদ্যুৎকেন্দ্রগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়ে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদনে বিকল্প হিসেবে তুলনামূলক সস্তা এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর জ্বালানি ‘মাজুত’ (ভারী তেল) পোড়ানো হয়, যা তীব্র বায়ুদূষণ সৃষ্টি করে। তা সত্ত্বেও উপজ্বালানিমন্ত্রী মোস্তফা রাজাভি মাশহাদি জানিয়েছেন, চলতি বছরও মাজুত পোড়ানো অব্যাহত থাকবে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গ্যাস সংকটের স্থায়ী সমাধান করা না হলে তা কেবল জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং শিল্প উৎপাদন, কর্মসংস্থান, মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানকেও বিপর্যস্ত করবে।

যে প্রদেশগুলো বেশি ঝুঁকিপূর্ণ

ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানির তথ্যমতে, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ১১টি প্রদেশ শীতে গ্যাসের চরম ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে মাজান্দরান, গোলেস্তান এবং উত্তর খোরাসানের মতো উত্তর অঞ্চলের প্রদেশগুলোতে তীব্র শীত ও সঞ্চালন লাইনের শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় গ্যাসের চাপজনিত সমস্যা বেশি দেখা দেয়।

পরিস্থিতি সামাল দিতে সরকার বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে। সরকারি দপ্তরগুলোতে গ্যাসের ব্যবহার ২০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘরের তাপমাত্রা ১৮ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে নির্দেশনা অমান্য করায় তেহরানের বেশ কয়েকটি সরকারি ভবন ও শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ইরান প্রাকৃতিক গ্যাস সংকট শীতকাল জ্বালানি যুক্তরাষ্ট্র ইসরায়েল

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

১৬ নভেম্বর ২০২৬
হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
১৬ নভেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস রুজভেল্ট’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ?
১৫ নভেম্বর ২০২৬
ইরানে বাস উল্টে নিহত ১২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জীবিত ফিরতে না-ও পারি : জেল থেকে ইমরান খান
  2. হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  3. মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস রুজভেল্ট’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ?
  4. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
  5. এক বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্নে স্বর্ণের দাম
  6. প্রযুক্তির মহারথী: বিপুল সম্পদের আড়ালে প্রেম, সম্পর্ক ও বিতর্কের জটিল অধ্যায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x