Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১১, ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১১, ১৭ নভেম্বর ২০২৬
আরও খবর
এনভিডিয়া বিতর্কের মধ্যেই চীনের এআই চিপ ব্যবহারে নতুন বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
শীতের আগেই গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি নিয়ে বিপাকে ইরান
যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ
হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জিটিএ-৬ উন্মাদনায় মিয়ামি, রাস্তায় রাস্তায় ভাইস সিটির ছোঁয়া

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১১, ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১১, ১৭ নভেম্বর ২০২৬

বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো-৬’ (জিটিএ-৬) প্রকাশের আগে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরজুড়ে চলছে ব্যতিক্রমী প্রচার। শহরের বিভিন্ন দর্শনীয় স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হয়েছে গেমটির কাল্পনিক শহর ‘ভাইস সিটি’র আদলে।

এক দশকেরও বেশি সময় ধরে জিটিএ-৬-এর অপেক্ষায় রয়েছেন লাখো ভক্ত। আগামী ১৯ নভেম্বর গেমটি প্রকাশের কথা রয়েছে। সিরিজটির কাহিনি ও পরিবেশের অনুপ্রেরণা যে শহর, সেই মিয়ামি এখন গেমটির বিজ্ঞাপনে ছেয়ে গেছে। মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের সঙ্গে ৩৯ লাখ ডলারের একটি চুক্তি করেছে মিয়ামি-ডেড কাউন্টি কর্তৃপক্ষ। এর আওতায় মিয়ামি হিট বাস্কেটবল দলের স্টেডিয়াম ও শহরের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে। মিয়ামি বিচের পণ্য সংরক্ষণের কনটেইনার, শহরের কেন্দ্রীয় এলাকার বিশাল দেয়ালচিত্র, বক্সিং রিং, এমনকি কফির কাপেও দেখা যাচ্ছে নিয়ন গোলাপি রঙে লেখা ‘ভাইস সিটি’।

প্রচারণায় ১৯৮৩ সালের চলচ্চিত্র ‘স্কারফেস’র আবহও তুলে ধরা হয়েছে। সিনেমাটির কাহিনি ছিল মিয়ামিকে ঘিরে। সিনেমাটির একটি সহিংস দৃশ্যের শুটিং হওয়া মিয়ামি বিচের একটি স্থানের বাইরে রাখা হয়েছে নিয়ন গোলাপি রঙের একটি পুরোনো মডেলের গাড়ি। সেখানে লেখা রয়েছে, ‘ভাইস সিটিতে স্বাগতম’। পাশে রাখা হয়েছে সিনেমার প্রধান চরিত্র টনি মন্টানার আদলে তৈরি একটি ম্যানিকুইন। পর্যটক ও গেমভক্তরা সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারছেন।

এ ধরনের প্রচারণা স্থানীয় গেমভক্তদের মধ্যে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে। মিয়ামি ডেড কলেজের ২১ বছর বয়সী শিক্ষার্থী ইয়ারিক্সা হার্নান্দেজ এএফপিকে বলেন, আমি এই শহরেই বড় হয়েছি। মিয়ামিকে ভালোবাসি। আমার বেড়ে ওঠার শহরকে কেন্দ্র করে তৈরি আমার প্রিয় গেমগুলোর একটি দেখতে পাওয়া সত্যিই অবিশ্বাস্য।

যুক্তরাষ্ট্র উন্মাদনা

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৩৭ মিনিট আগে
এনভিডিয়া বিতর্কের মধ্যেই চীনের এআই চিপ ব্যবহারে নতুন বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
৩ ঘন্টা আগে
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
১৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জীবিত ফিরতে না-ও পারি : জেল থেকে ইমরান খান
  2. হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  3. মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস রুজভেল্ট’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ?
  4. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
  5. এক বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্নে স্বর্ণের দাম
  6. প্রযুক্তির মহারথী: বিপুল সম্পদের আড়ালে প্রেম, সম্পর্ক ও বিতর্কের জটিল অধ্যায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x