Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১৯, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১৯, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
‘যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার সক্ষমতা নেই ইরানের’
যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ
যেকোনো হামলার ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
মার্কিন রাডার সিস্টেমে ইরানের ড্রোন হামলা, বাহরাইনে সতর্কতা জারি
ইরান যুদ্ধের আগের অবস্থায় ফিরল স্বর্ণের দাম

কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে উত্তেজনা

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১৯, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:১৯, ১৮ নভেম্বর ২০২৬
২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের হরমুজ প্রণালিতে একটি সামরিক মহড়ার সময় ইরানের রেভোলিউশনারি গার্ডের বোটগুলো একটি নৌযানের ওপর আক্রমণ চালায়। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। কুয়েতে ড্রোন হামলার খবর দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সময়ে হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার। 

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) কুয়েতের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে। বিস্ফোরণের শব্দগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পাল্টা পদক্ষেপের কারণে হয়েছে। তবে হামলার উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

এর আগে বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ইরানের ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের আগের হামলার জবাবে দ্বীপটির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হানা হয়েছে। তবে ইরানের উপগভর্নর আহমদ নাফিসি জানিয়েছেন, হামলায় কোনো আবাসিক বা বাণিজ্যিক স্থাপনার ক্ষতি হয়নি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে এবং কোনো মার্কিন সরঞ্জাম বা কর্মীর ক্ষতি হয়নি।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) ওমানের খাসাব উপকূলে পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ ট্যাংকারে হামলায় আগুন ধরে যায়। দ্বিতীয় হামলার পর জাহাজটির নাবিকেরা সেটি ছেড়ে যান। ভারতের বন্দরমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। একই দিন ওমানের উপকূলে ‘অন ফিনিক্স’ নামের আরেকটি ট্যাংকারও অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

সংঘাতের মধ্যেই ওমানের রাজধানী মাসকটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জাহাজ চলাচলের নিরাপত্তা এবং কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করেছেন।

এদিকে সোমবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে ইরান যুদ্ধ আলোচনায় আসার কথা রয়েছে।

ইরান যুক্তরাষ্ট্র কুয়েত ড্রোন হামলা উত্তেজনা মধ্যপ্রাচ্যে যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

১৭ নভেম্বর ২০২৬
‘যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার সক্ষমতা নেই ইরানের’
১৭ নভেম্বর ২০২৬
যেকোনো হামলার ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
১৭ নভেম্বর ২০২৬
মার্কিন রাডার সিস্টেমে ইরানের ড্রোন হামলা, বাহরাইনে সতর্কতা জারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার সক্ষমতা নেই ইরানের’
  2. যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ
  3. যেকোনো হামলার ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
  4. ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
  5. মার্কিন রাডার সিস্টেমে ইরানের ড্রোন হামলা, বাহরাইনে সতর্কতা জারি
  6. ইরান যুদ্ধের আগের অবস্থায় ফিরল স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x