Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩২, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩২, ১৭ নভেম্বর ২০২৬
আরও খবর
ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
শীতের আগেই গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি নিয়ে বিপাকে ইরান
টানা পাঁচ দফা স্বর্ণের দামে পতন, যে দামে মিলছে ভরি
হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান যুদ্ধের আগের অবস্থায় ফিরল স্বর্ণের দাম

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩২, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩২, ১৭ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে যে অস্থিরতা ও ঊর্ধ্বগতি দেখা দিয়েছিল, তা কাটিয়ে অবশেষে যুদ্ধের আগের অবস্থানে নেমে এসেছে মূল্যবান এই ধাতুটির দর। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর প্রবল প্রত্যাশার কারণে স্বর্ণের বাজারে এই বড় দরপতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৭৪ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গতকাল সোমবার (১৬ নভেম্বর) স্বর্ণের দাম ২০২৫ সালের অক্টোবরের পর অর্থাৎ এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। পাশাপাশি ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৭৬ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ মার্কিন ডলার ১৯ মাসের মধ্যে নতুন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। ডলারের এই ঊর্ধ্বগতির কারণে অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে, যা চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলছে।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, আগামী বছর মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিমালা কেমন হবে এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কতটা বাড়তে পারে— বাজার এখন সেটিই বোঝার চেষ্টা করছে। তার ওপর ভিত্তি করেই স্বর্ণের লেনদেন চলছে। মূলত গত রাতে স্বর্ণের বাজারে যে বড় ধরনের বিক্রয় চাপ দেখা গেছে, এটি তারই প্রতিফলন এবং আজকের সামান্য বৃদ্ধি কেবল তার একটি ক্ষুদ্র বিপরীত প্রবণতা।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজার সংশ্লিষ্টরা আগামী ডিসেম্বরে ফেডের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার ৯৫ দশমিক ৪ শতাংশ সম্ভাবনা দেখছেন। আর ৫০ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো অ-ফলনশীল (নন-ইয়েল্ডিং) সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় (অপরচুনিটি কস্ট) বেড়ে যায়, যা বিনিয়োগকারীদের কাছে এর আকর্ষণ কমিয়ে দেয়।

বিনিয়োগকারীরা এখন আগামীকাল বুধবার প্রকাশিতব্য ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর (মিনিটস) দিকে তাকিয়ে আছেন, যেখান থেকে ভবিষ্যৎ মুদ্রানীতির গতিপথ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও সামান্য উত্থান দেখা গেছে। আগের সেশনে ২০২৫ সালের অক্টোবরের শেষের পর সর্বনিম্ন পর্যায়ে নামার পর আজ স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬৭ দশমিক ২৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৭৬ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে।

স্বর্ণ দাম বিশ্ববাজার মার্কিন ডলার ইরান রুপা

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

৮ ঘন্টা আগে
টানা পাঁচ দফা স্বর্ণের দামে পতন, যে দামে মিলছে ভরি
১৬ নভেম্বর ২০২৬
এক বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্নে স্বর্ণের দাম
১৬ নভেম্বর ২০২৬
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
  2. ব্রেক্সিটের সুফল মেলেনি, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় যুক্তরাজ্য
  3. জর্ডান ও ইরাকে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ
  4. জিটিএ-৬ উন্মাদনায় মিয়ামি, রাস্তায় রাস্তায় ভাইস সিটির ছোঁয়া
  5. শীতের আগেই গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি নিয়ে বিপাকে ইরান
  6. হুথিদের লক্ষ্য করে ৬৬১ হামলার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x