Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৬, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৬, ১৭ নভেম্বর ২০২৬
আরও খবর
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা, প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে ইয়েমেন সরকার
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৬৯৫
ড্রোন হামলা বনাম সাঁড়াশি অভিযান : পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে মেজরসহ নিহত ২৮
সৌদিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা হুথিদের
বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত

হুথিদের লক্ষ্য করে ৬৬১ হামলার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৬, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৬, ১৭ নভেম্বর ২০২৬
৬ নভেম্বর ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকার একটি বাজারে হামলার পরবর্তী দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সেনাবাহিনী। এসব হামলায় হুথিদের ১৭৩ যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথিদের ভূখণ্ড দখলের অগ্রগতির মধ্যে সরকারি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ১৫টি বিমান হামলা, ৫২৬টি গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, এসব হামলায় হুথিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তাদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং প্রতিরক্ষাব্যবস্থাও লক্ষ্যবস্তু করা হয়েছে।

আল-নুজাইলি জানান, পপুলার রেজিস্ট্যান্সের সহযোগিতায় সরকারি বাহিনী তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুথিদের তৎপরতা মোকাবিলা করছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন যুদ্ধক্ষেত্রেও অভিযান চলছে। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষায় সতর্কতা বজায় রেখে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী।

সাম্প্রতিক এসব অভিযান এমন এক সময়ে চালানো হচ্ছে, যখন বাব আল-মান্দেব প্রণালির কাছের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো থেকে সরকারি বাহিনী পিছু হটেছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদার করতে সেনাদের পুনরায় মোতায়েন করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদক ইউসুফ মাওরি জানিয়েছেন, লোহিত সাগরের উপকূল ধরে সরকারি বাহিনীর গুরুত্বপূর্ণ সরবরাহপথ বিচ্ছিন্ন করে দিয়েছে হুথিরা। এতে কয়েকটি অবস্থান ছেড়ে যেতে বাধ্য হয়েছে সরকারি সেনারা। এডেনের দিকে হুথিদের সম্ভাব্য অগ্রযাত্রা নিয়ে উদ্বেগও বাড়ছে।

সামরিক উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। দেশটির সংসদে সর্বসম্মতিক্রমে হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা এবং তাদের কর্মকাণ্ড, অর্থায়ন ও অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করার একটি বিল পাস হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদন অনুযায়ী, বিলে হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা, সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করা এবং বিভিন্ন অপরাধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এসব অপরাধের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর হামলা, স্থলমাইন স্থাপন এবং আন্তর্জাতিক নৌ চলাচলে হামলাও রয়েছে।

বিলটি কার্যকর করার জন্য এখন প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পাঠানো হবে।

গত ৫ অক্টোবর সরকারি বাহিনী ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড, এমনকি রাজধানী সানাও পুনর্দখলের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই অভিযানের ছয় সপ্তাহ পর নতুন করে এসব সামরিক ও রাজনৈতিক তৎপরতা দেখা গেল।

ইয়েমেন সেনাবাহিনী হুথি হামলা

সংশ্লিষ্ট সংবাদ: ইয়েমেন

১৬ নভেম্বর ২০২৬
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা, প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে ইয়েমেন সরকার
১৪ নভেম্বর ২০২৬
সৌদিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা হুথিদের
০১ নভেম্বর ২০২৬
ইয়েমেনে নতুন সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জীবিত ফিরতে না-ও পারি : জেল থেকে ইমরান খান
  2. হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  3. মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস রুজভেল্ট’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ?
  4. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
  5. এক বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্নে স্বর্ণের দাম
  6. প্রযুক্তির মহারথী: বিপুল সম্পদের আড়ালে প্রেম, সম্পর্ক ও বিতর্কের জটিল অধ্যায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x