Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২২, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২২, ১৭ নভেম্বর ২০২৬
আরও খবর
যুক্তরাজ্য হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
আলিঙ্গনে এগোলেন ম্যাক্রোঁ, পিছিয়ে গেলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী!

ব্রেক্সিটের সুফল মেলেনি, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় যুক্তরাজ্য

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২২, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২২, ১৭ নভেম্বর ২০২৬
১৫ অক্টোবর উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টারে একটি দাতব্য সংস্থা পরিদর্শনের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম কর্মীদের সঙ্গে কথা বলছেন। ছবি: এএফপি

ব্রেক্সিটের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। বৈশ্বিক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদ বাড়তে থাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক নতুন করে সাজানোর প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে লর্ড মেয়রের বার্ষিক ভোজসভায় দেওয়া বক্তব্যে বার্নহাম ২০১৬ সালের গণভোটের মাধ্যমে শুরু হওয়া ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াকে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথা ‘দ্য এম্পেররস নিউ ক্লোদস’-এর সঙ্গে তুলনা করেন। খবর আল জাজিরার। 

বার্নহাম বলেন, আমি বিষয়গুলো যেভাবে দেখি, সেভাবেই বলার চেষ্টা করি। খোলাখুলিভাবে বলতে গেলে, গত ১০ বছরে আমরা যা পেয়েছি, তার চেয়ে হারিয়েছি বেশি। আমাদের ওপর চাপিয়ে দেওয়া কঠোর ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য যথেষ্ট ভালো নয়।

শুক্রবার (১৩ নভেম্বর) ব্রাসেলসে যুক্তরাজ্য ও ইইউর শীর্ষ সম্মেলনের আগে তার এই বক্তব্য এলো। বার্নহাম বলেন, সম্মেলন থেকে এমন কিছু বাস্তব অগ্রগতি আসতে পারে, যা দীর্ঘদিন অবহেলিত দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

তবে ইইউর সঙ্গে যেকোনো চুক্তিকে তিনটি শর্ত পূরণ করতে হবে বলে জানান তিনি। প্রথমত, তা লেবার পার্টির নির্বাচনি ইশতেহার ও নির্ধারিত সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দ্বিতীয়ত, ২০১৬ সালের গণভোটে ভোটারদের প্রত্যাশার সঙ্গে মিল রেখে ব্রেক্সিট চুক্তির উন্নতি করতে হবে। তৃতীয়ত, তার প্রস্তাবিত ‘মেকারফিল্ড টেস্ট’ পূরণ করতে হবে, যার লক্ষ্য দীর্ঘদিন অবহেলিত যুক্তরাজ্যের অঞ্চলগুলোর মানুষের জীবনে বাস্তব উন্নতি নিশ্চিত করা।

ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ২০১৬ সালে গণভোটের রায় আসে। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ে যুক্তরাজ্য। এরপর ২৭ দেশের এই জোটের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বার্নহাম।

ব্রাসেলসের সম্মেলনে খাদ্য ও পানীয় পণ্যের বাণিজ্য নিয়ে চুক্তি এবং জ্বালানি ও কার্বন নিঃসরণ বিষয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য ও ইইউর দেশগুলোর তরুণদের নির্দিষ্ট সময়ের জন্য একে অপরের দেশে কাজের সুযোগ দেওয়ার পরিকল্পনাও আলোচনায় রয়েছে।

বার্নহামের মতে, ব্রেক্সিটপন্থীদের ‘সীমান্ত, আইন ও অর্থনীতির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার’ প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্রেক্সিটের কারণে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে বিভিন্ন হিসাবের কথা উল্লেখ করেন তিনি।

২০১৬ সালের পর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যুক্তরাজ্য সাতজন প্রধানমন্ত্রী পেয়েছে। সেই অস্থিরতার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাজ্যের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার কথা বলেন বার্নহাম। তার মতে, আন্তর্জাতিক সহযোগিতা নতুন করে বাড়ার এই সময়ে ২০১৬ সালের পরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে দেশটির।

বার্নহাম বলেন, ব্রেক্সিট ছিল বিশ্বজুড়ে বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদের দিকে অগ্রযাত্রার প্রথম ধাপ। আমাদের শত্রুরা ঠিক এটাই চেয়েছিল। রাশিয়া ন্যাটোর মধ্যে বিভক্তি এবং দুর্বল ইউরোপ দেখতে চেয়েছিল।

ব্রাসেলস সম্মেলনের পর ইইউর অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করবেন বলেও জানান বার্নহাম। তার মুখপাত্র টম ওয়েলস বলেন, এ বিষয়ে আগাম কোনো সিদ্ধান্ত ধরে নেওয়া হচ্ছে না। যেকোনো সিদ্ধান্তে চূড়ান্ত মতামত থাকবে ব্রিটিশ জনগণের।

তবে পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত ইইউর শুল্কমুক্ত কাস্টমস ইউনিয়নে পুনরায় যোগ দেওয়া কিংবা পণ্য, সেবা ও শ্রমিকদের অবাধ চলাচলের একক বাজারে ফেরার প্রতিশ্রুতি দিতে পারবেন না বার্নহাম। তার পূর্বসূরি ও লেবার পার্টির সাবেক নেতা কিয়ার স্টারমারের দেওয়া প্রতিশ্রুতির কারণে তিনি এ সীমাবদ্ধতার মধ্যে রয়েছেন।

যুক্তরাজ্য ব্রেক্সিট অ্যান্ডি বার্নহাম ইইউ ইউরোপীয় ইউনিয়ন

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাজ্য

১৬ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
১৫ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড
১১ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে সুদমুক্ত শরিয়াহ-সম্মত শিক্ষাঋণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স
  2. ব্রেক্সিটের সুফল মেলেনি, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় যুক্তরাজ্য
  3. জর্ডান ও ইরাকে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ
  4. জিটিএ-৬ উন্মাদনায় মিয়ামি, রাস্তায় রাস্তায় ভাইস সিটির ছোঁয়া
  5. শীতের আগেই গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি নিয়ে বিপাকে ইরান
  6. হুথিদের লক্ষ্য করে ৬৬১ হামলার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x