Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৩, ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৩, ২০ নভেম্বর ২০২৬
আরও খবর
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড
জীবিত ফিরতে না-ও পারি : জেল থেকে ইমরান খান
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব পাস জাতিসংঘে, বিপক্ষে পাকিস্তানসহ ৩৩ দেশ
ড্রোন হামলা বনাম সাঁড়াশি অভিযান : পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে মেজরসহ নিহত ২৮
আঞ্চলিক আলোচনার লক্ষ্যে বিরল সফরে ভারতে মন্ত্রী পাঠাচ্ছে পাকিস্তান

আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারতে পাকিস্তানের মন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৩, ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৩, ২০ নভেম্বর ২০২৬
ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

আঞ্চলিক একটি সম্মেলনে যোগ দিতে শুক্রবার (২০ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন পাকিস্তানের একজন মন্ত্রী।

গত বছর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি ভারত সফরে গেলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তান একাধিক যুদ্ধে জড়িয়েছে। এসব সংঘাতের প্রধান কারণ দুই দেশের মধ্যে বিভক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল। ভারত ও পাকিস্তান উভয় দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারতের রাজধানীতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি সাংস্কৃতিক সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করছেন। ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের মে মাসে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়া রাজ্যে এসসিওর বৈঠকে অংশ নিয়েছিলেন। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করলেন।

অন্যদিকে, ২০২৪ সালে এসসিওর বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করেছিলেন।

১০ সদস্যের এই আঞ্চলিক জোটের ‘সভ্যতাভিত্তিক সংলাপ ফোরামে’ বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

চার দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হলো, অঞ্চলটির সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতাগত ঐতিহ্য উদযাপন করা। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানোও সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

২০২৫ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সংঘাত ছড়িয়ে পড়ে।

ভারত ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করে। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে। পরে দুই দেশের মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ অস্ত্রের ব্যাপক পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এতে উভয় দেশের অন্তত ৭০ জন নিহত হন।

পাকিস্তানের মন্ত্রী মালিকের এই সফরের মাত্র দুই দিন আগে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার লতিফ ভাট নিহত হন। জাতিসংঘের তালিকায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত লস্কর-ই-তৈয়বা’কে পাকিস্তানভিত্তিক সংগঠন বলে দাবি করে ভারত।

দুই দেশের বৈরিতার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। চলতি বছর ভারতে আয়োজিত একটি এশীয় হকি টুর্নামেন্ট থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের জাতীয় দল প্রত্যাহার করে নেয় পাকিস্তান।

এসসিও সম্মেলন পাকিস্তান মন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: এসসিও সম্মেলন

১৪ নভেম্বর ২০২৬
আঞ্চলিক আলোচনার লক্ষ্যে বিরল সফরে ভারতে মন্ত্রী পাঠাচ্ছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
  1. চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
  2. শি ও পুতিনের সঙ্গে বৈঠক সেরে যেন আগুনে ঘি ঢাললেন ট্রাম্প!
  3. ট্রাম্প-শি-পুতিনের জ্বালানি সরবরাহ বৃদ্ধির ঘোষণা : তেলের দাম কি কমবে?
  4. পরীক্ষামূলক প্রয়োগে টিউমার অদৃশ্য, অগ্ন্যাশয়ের ক্যানসারের পিল নিয়ে আশা
  5. আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারতে পাকিস্তানের মন্ত্রী
  6. ক্ষেপণাস্ত্রগুলো ‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ব্যবহারের জন্য প্রস্তুত : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x