Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ট্রাম্পের ইরান হামলার নেপথ্যের কারণ কি?
মধ্যপ্রাচ্যে কী পরিস্থিতিতে আছেন অভিবাসীরা?
খামেনি হত্যা: পাকিস্তানে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
সিএনএনের বিশ্লেষণ: কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
খামেনির উপদেষ্টা ও আইআরজিসি প্রধান নিহত

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ নিয়ে যা বলল প্রভাবশালী দেশগুলো

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের চামানে আফগানিস্তানের সঙ্গে সীমান্তে শুক্রবার পাকিস্তানি সেনাবাহিনীর ট্যাংক দেখা যায়। ছবি : এএফপি 

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। এরপর দেশটির রাজধানী কাবুলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং সীমান্তবর্তী বিভিন্ন স্থানেও লড়াই অব্যাহত রয়েছে। আফগানিস্তানের অভ্যন্তরে কান্দাহার ও পাকতিকাতে হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। খবর আল-জাজিরার। 

এর আগে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, দুটি দেশকে পৃথক করা ডুরান্ড লাইন ধরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘বড় আকারের আক্রমণাত্মক অভিযান’ চালাচ্ছে আফগানিস্তান। এরপরই পাকিস্তানের পক্ষ থেকে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা করা হয়। 

তালেবান জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের চালানো একাধিক বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা হামলা চালাচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থাগুলোর প্রতিক্রিয়া

জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের এক বিবৃতিতে বলেন, গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার ওপর জোর দেন।

সংঘর্ষ চলাকালে বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানান গুতেরেস। 

ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পবিত্র রমজান মাসকে আত্মসংযম ও সংহতির সময় হিসেবে তুলে ধরে উভয় দেশকে সংলাপ এবং সুপ্রতিবেশী নীতি অনুসরণ করে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার এক্সে এক পোস্টে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

আব্বাস আরাঘচি সংলাপের প্রক্রিয়াকে সমর্থন করার জন্য ইরানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ গঠনমূলক সংলাপকে সহজতর এবং কাবুল ও ইসলামাবাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানে প্রস্তুত।

রাশিয়া

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানায়, রাশিয়া যুদ্ধরত পক্ষগুলোকে অবিলম্বে সীমান্ত হামলা বন্ধ করতে এবং কূটনৈতিক উপায়ে মতবিরোধ নিরসনের আহ্বান জানিয়েছে। এ ছাড়া উভয় পক্ষ সম্মত হলে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া।

ভারত

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত পবিত্র রমজান মাসে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ‘তীব্র’ নিন্দা জানায়।

জয়সওয়াল এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, এ আক্রমণ পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতাকে বহির্ভূত করার আরেকটি প্রচেষ্টা।

ভারত সম্প্রতি তালেবানদের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। ইসলামাবাদ নয়াদিল্লির বিরুদ্ধে আফগানিস্তান ও পাকিস্তানে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন করে পাকিস্তানের নিরাপত্তা নষ্টের অভিযোগ তুলেছে। তবে ভারত এ অভিযোগ অস্বীকার করেছে।

তুরস্ক

তুরস্কের একটি কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তান, আফগানিস্তান, কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপে চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছেন।

চীন

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধিতে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, চীন নিজস্ব চ্যানেলের মাধ্যমে সংঘাতের মধ্যস্থতা করছে। পরিস্থিতি শান্ত করতে চীন গঠনমূলক ভূমিকা পালনে ইচ্ছুক।

পাকিস্তান

দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার জন্য তালেবানকে দায়ী করার পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসলামাবাদ পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। আজ যখন আগ্রাসনের মাধ্যমে পাকিস্তানকে লক্ষ্যবস্তু করার চেষ্টা হচ্ছে, আল্লাহর কৃপায় আমাদের সশস্ত্র বাহিনী চূড়ান্ত জবাব দিচ্ছে। 

খাজা আসিফ বলেন, আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। এখন উন্মুক্ত যুদ্ধ। এখন নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

আফগানিস্তান

পাকিস্তানের আক্রমণের মধ্যে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, আফগানরা সব পরিস্থিতিতে সম্পূর্ণ ঐক্য বজায় রেখে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে।

হামিদ কারজাই এক্সে দেওয়া পোস্টে আরও বলেন, পাকিস্তান সহিংসতা ও বোমা হামলা মুক্ত হতে পারবে না। এসব সমস্যা নিজেরাই তৈরি করেছে। তাদেরকে নিজস্ব নীতি পরিবর্তন করতে হবে এবং আফগানিস্তানের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ, শ্রদ্ধা ও সভ্য সম্পর্কের পথ বেছে নিতে হবে।

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ যুদ্ধ পাকিস্তান

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ

২৮ ফেব্রুয়ারি ২০২৬
আফগানিস্তানের প্রস্তাব প্রত্যাখান পাকিস্তানের
২৮ ফেব্রুয়ারি ২০২৬
যুদ্ধ বন্ধে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান
২৮ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষে উত্তেজনা, সংলাপের আহ্বান ইরান-ইইউয়ের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’
  2. ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
  3. ভুল করে ৩টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল কুয়েত
  4. ইসরায়েলে স্কুল ও অফিস বুধবার পর্যন্ত বন্ধ
  5. নেতানিয়াহুর অফিসে হামলার দাবি ইরানের
  6. তেল আবিব, হাইফা ও পূর্ব জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x