Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ট্রাম্পের ইরান হামলার নেপথ্যের কারণ কি?
মধ্যপ্রাচ্যে কী পরিস্থিতিতে আছেন অভিবাসীরা?
সিএনএনের বিশ্লেষণ: কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
খামেনির উপদেষ্টা ও আইআরজিসি প্রধান নিহত
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়া হবে : ইরানের প্রেসিডেন্ট

আফগানিস্তানের প্রস্তাব প্রত্যাখান পাকিস্তানের

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কান্দাহারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ছবি : এএফপি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ আজ তৃতীয় দিনে গড়িয়েছে। কয়েক মাসের মধ্যে দুই প্রতিবেশীর মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতা, যাকে পাকিস্তান ইতোমধ্যে ‘খোলা যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে মধ্যস্থতার আহ্বান বাড়লেও আফগানিস্তানের আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। খবর আল জাজিরার।

আফগানিস্তানের তালেবান শাসকরা সংঘাতের অবসান ঘটাতে আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করলেও পাকিস্তান শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাফ জানিয়ে দিয়েছে, ‘কোনো সংলাপ হবে না’। পাকিস্তানের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি পাকিস্তান টিভিকে বলেন, ‘কোনো আলোচনা নেই, কোনো সংলাপ নেই। আগে আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদের অবসান ঘটাতে হবে।’ তিনি বলেন, নিজেদের নাগরিক ও ভূখণ্ড রক্ষা করা পাকিস্তানের প্রধান দায়িত্ব।

সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস দুই পক্ষকে উত্তেজনা কমিয়ে আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন। এছাড়া ইরান, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই সংকট নিরসনে মধ্যস্থতার ওপর জোর দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ‘তালেবান হামলার বিরুদ্ধে আত্মরক্ষার’ ক্ষেত্রে পাকিস্তানের অধিকারকে সমর্থন করে।

সীমান্তের কাছে দুই পক্ষই পরস্পরের সামরিক অবস্থানে ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে। আফগান মিডিয়ার খবর অনুযায়ী, তালেবান বাহিনী মিরানশাহ ও স্পিনওয়ামের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সামরিক শিবিরে ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের বান্নু শহরের একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পাকিস্তান টিভি জানিয়েছে, সেনাবাহিনীও আফগান তালেবানের বেশ কিছু অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে দুই দেশই ভিন্ন ভিন্ন দাবি

পাকিস্তান দাবি করছে তাদের ১২ জন সৈন্য ও ২৭৪ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছে। অন্যদিকে তালেবান দাবি করছে তাদের ১৩ জন যোদ্ধা ও ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।

উভয় পক্ষের এই দাবিগুলো এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মূলত টিটিপি বা পাকিস্তানি তালেবানকে আফগানিস্তান আশ্রয় দিচ্ছে—পাকিস্তানের এমন দীর্ঘদিনের অভিযোগকে কেন্দ্র করেই এই সংঘাতের সূত্রপাত, যা গত কয়েক সপ্তাহ ধরে বিমান হামলার পর এখন পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে।

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ যুদ্ধ আলোচনা জাবিউল্লাহ মুজাহিদ

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ

২৮ ফেব্রুয়ারি ২০২৬
যুদ্ধ বন্ধে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান
২৮ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষে উত্তেজনা, সংলাপের আহ্বান ইরান-ইইউয়ের
২৭ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে ভারতের প্রভাব কী?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের ওপর হামলার পক্ষে ২৫ শতাংশ আমেরিকান : জরিপ
  2. ইরানের নৌ সদর দপ্তর ও ৯টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের
  3. মার্কিন ও ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
  4. যে প্রক্রিয়ায় নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা
  5. তুরস্কের প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের জরুরি ফোনালাপ
  6. দেশ পরিচালনায় ইরানে অন্তর্বর্তী ‘কাউন্সিল’ গঠন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x