Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১১, ০১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১১, ০১ মার্চ ২০২৬
আরও খবর
ইরান যুদ্ধ : ১৪০ মার্কিন সেনা আহত, গুরুতর ৮
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত
আধিপত্য বিস্তার নিয়ে হামলায় নিহত ১, বাড়িঘর ভাঙচুর-লুটপাট
আমিরাতে নিহত প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৮৬

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১, আহত বহু

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১১, ০১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১১, ০১ মার্চ ২০২৬
২৮ ফেব্রুয়ারি তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ছবি: এএফপি

ইসরায়েলের তেল আবিবে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সংঘাতে এটিই ইসরায়েলে প্রথম প্রাণহানির ঘটনা।

নিহত নারী চল্লিশোর্ধ্ব বলে জানা গেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করলে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর টাইমস অব ইসরায়েলের। 

আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।

ঘটনাস্থলে ইসরায়েলি পুলিশপ্রধান ড্যানিয়েল লেভি ও তেল আবিব জেলা কমান্ডার উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। দমকলকর্মীরা ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কি না তা খুঁজে দেখছেন। ক্ষেপণাস্ত্র আঘাতে আশপাশের কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

এই হামলা এমন এক সময় হলো, যখন শনিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে একাধিক দফা হামলা করেছে।

এক মার্কিন কর্মকর্তার বরাতে ফক্স নিউজ জানিয়েছে, অভিযানের প্রথম ১২ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ইরানে প্রায় ৯০০টি হামলা চালিয়েছে। একই সময়ে ইরান প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ইসরায়েলের দিকে লক্ষ্য করে ছোড়া হলেও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত ও সৌদি আরবেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলে সারা দিনজুড়ে সতর্কতা সাইরেন বাজতে থাকে। হোম ফ্রন্ট কমান্ড নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেয়। জরুরি খাত ছাড়া শিক্ষা কার্যক্রম, জনসমাগম ও অধিকাংশ কর্মস্থল বন্ধ ঘোষণা করা হয়।

ইসরায়েল নিহত আহত

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

১০ মার্চ ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৮৬
১০ মার্চ ২০২৬
ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মৃত্যুর গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর বিবৃতি
  2. ইরান যুদ্ধের ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র
  3. ইরান যুদ্ধ থেকে সরে আসতে ট্রাম্পকে উপদেষ্টাদের পরামর্শ
  4. ইরানে মানবিক চাহিদা মেটাতে রেডক্রসের জরুরি আবেদন
  5. পাকিস্তানে কর্মদিবস সপ্তাহে চারদিন, কমছে এমপিদের বেতন
  6. নেতানিয়াহু জীবিত না মৃত?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x