ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য : স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : এএফপি
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি কোনো ‘আক্রমণাত্মক’ অভিযানে সরাসরি অংশ নেবে না ব্রিটিশ বাহিনী। তবে আত্মরক্ষামূলক প্রয়োজনে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি বহাল থাকবে। খবর আল জাজিরার।
প্রধানমন্ত্রী স্টারমার এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রতিক্রিয়ায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হলেও তা কেবল ‘সম্মত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সীমাবদ্ধ’ থাকবে। স্টারমার আরও বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আক্রমণাত্মক আক্রমণে যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্তের ভিত্তি হলো- দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষা করা।’

এনটিভি অনলাইন ডেস্ক