Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪৩, ০৮ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪৩, ০৮ মার্চ ২০২৬
আরও খবর
নিজের শুরু করা যুদ্ধের নিয়ন্ত্রণ কি ট্রাম্পের হাতে?
প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের জন্য প্রস্তুত থাকুন : ইরান
জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
স্পিকারকে শপথ ও সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীর প্রয়োজন নেই : ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪৩, ০৮ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪৩, ০৮ মার্চ ২০২৬

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী জাহাজ পাঠানোর কথা ভাবছে, তবে যুক্তরাষ্ট্রের আর সেগুলোর প্রয়োজন নেই। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উদ্দেশ্য করে লেখেন, ঠিক আছে প্রধানমন্ত্রী স্টারমার, আমাদের আর সেগুলোর প্রয়োজন নেই। যুদ্ধ জয়ের পর যারা এতে যোগ দেয়, তাদের প্রয়োজন আমাদের নেই। খবর আল জাজিরার। 

এই মন্তব্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের ইঙ্গিত পাওয়া গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত বছর ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করেছে, তা মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও হামলার মুখে পড়েছে।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অন্যতম প্রধান বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলসকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রকে সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে কিছু সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এর মধ্যে গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড এবং ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটি রয়েছে।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সংসদে বলেছেন, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণাত্মক সামরিক অভিযানে সরাসরি অংশ নিচ্ছে না। তিনি বলেন, ব্রিটেনের জাতীয় স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তা রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য।

এদিকে যুক্তরাজ্যে এই যুদ্ধ নিয়ে জনমতও বিভক্ত। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় ৪৩ শতাংশ ব্রিটিশ নাগরিক এই যুদ্ধকে ন্যায্য মনে করেন না।

শনিবার (৭ মার্চ) লন্ডনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে হাজারো মানুষ বিক্ষোভ করে সংঘাত বন্ধের দাবি জানিয়েছেন।

যুক্তরাজ্য বিমানবাহী রণতরী ইরান ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাজ্য

০২ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
২৬ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাজ্যে ড্রোন কারখানা চালু করল ইউক্রেনীয় প্রতিষ্ঠান
২৪ ফেব্রুয়ারি ২০২৬
ব্রিটিশ লর্ড ম্যান্ডেলসনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য অস্পষ্ট, অভিযোগ ডেমোক্র্যাটদের 
  2. ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনায় মার্কিন সিনেট নেতা
  3. ইরান যুদ্ধ : ১৪০ মার্কিন সেনা আহত, গুরুতর ৮
  4. ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান
  5. বোমাবর্ষণ চললে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ঠেকাবে ইরান
  6. ভারতে গ্যাস সরবরাহে কড়াকড়ি, রেস্তোরাঁ বন্ধের শঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x