নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ
নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ। ছবি : এএফপি
নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
আজ রোববার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, রাজধানী অসলোতে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
নরওয়ের পুলিশ জানায়, বিস্ফোরণে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে কেউ আহত হয়নি।
অসলো পুলিশের মুখপাত্র মিকায়েল ডেলেমিয়ার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেন, বিস্ফোরণটি দূতাবাস কম্পাউন্ডের কনস্যুলার অংশের প্রবেশপথে ঘটে।
এমন এক সময়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটল, যখন বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক