Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৯ মে ২০২৬
আপডেট: ১৩:১০, ১৯ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৯ মে ২০২৬
আপডেট: ১৩:১০, ১৯ মে ২০২৬
আরও খবর
‘সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের মাধ্যমে জনগণের আস্থার জায়গা ধ্বংস করা হয়েছে’
সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর
আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের কাছে হারল ভারত
সাপুড়ে নরেন্দ্র মোদি, নরওয়ের পত্রিকায় কার্টুন

ভারতে কুকুর নিয়ে আগের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৯ মে ২০২৬
আপডেট: ১৩:১০, ১৯ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১৯ মে ২০২৬
আপডেট: ১৩:১০, ১৯ মে ২০২৬
ফাইল ছবি

রাস্তাঘাট ও পাবলিক প্লেস থেকে বেওয়ারিশ বা ভবঘুরে কুকুর সরিয়ে নেওয়ার জন্য গত বছরের নভেম্বরের দেওয়া আদেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার (১৯ মে) ঐতিহাসিক রায়ে আদালত সাফ জানিয়েছেন, কুকুরের কামড় বা আক্রমণের ভয় ছাড়া নাগরিকদের শান্তিতে বেঁচে থাকার মৌলিক অধিকার রয়েছে। রাষ্ট্র এ বিষয়ে ‘নিষ্ক্রিয় দর্শক’ হয়ে থাকতে পারে না। খবর এনডিটিভির। 

বিশেষ করে, সুপ্রিম কোর্টের আগের একটি নির্দেশনায় বলা হয়েছিল- রাস্তা থেকে কুকুর ধরে বন্ধ্যাকরণ করার পর সেগুলোকে আর আগের জায়গায় ফেরত পাঠানো যাবে না। পশুপ্রেমী ও প্রাণীর অধিকার রক্ষাকারী কর্মীরা এর বিরোধিতা করে আবেদন করেছিলেন। তাদের দাবি, কুকুরদের নতুন জায়গায় স্থানান্তর করলে তারা দিকভ্রান্ত হয়ে আরও বেশি হিংস্র হয়ে উঠতে পারে। কিন্তু আদালত আজ সেই যুক্তি পুরোপুরি খারিজ করে দেন।

বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রায়ে বলেন, ‘আদালত নির্মম বাস্তবতাকে উপেক্ষা করতে পারে না... যেখানে শিশু, আন্তর্জাতিক পর্যটক ও প্রবীণ ব্যক্তিরা প্রতিনিয়ত কুকুরের কামড়ের শিকার হচ্ছেন।

আদালত আরও বলেন, আমরা গত বছরের ৭ নভেম্বরের রায় প্রত্যাহারের আবেদনগুলো বিস্তারিতভাবে বিবেচনা করেছি, কিন্তু সব আবেদনই খারিজ করা হলো। পাবলিক প্লেসে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়ে আদালত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়ার (এডব্লিউবিআই) নিয়মগুলো কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে হাসপাতাল, পার্ক, রেলওয়ে স্টেশনের মতো জনাকীর্ণ স্থান থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে শেল্টার হোমে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সাধারণ পাবলিক প্লেসে কুকুরকে খাবার খাওয়ানো নিষিদ্ধ করা হয় (শুধুমাত্র নির্ধারিত এলাকা ব্যতীত)। এর আগে জুলাই মাসেও দিল্লি ও সংলগ্ন এলাকার আবাসিক এলাকা থেকে কুকুর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, সরকারি কর্মকর্তাদের এই কাজে বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশু অধিকার বিষয়ক এনজিওগুলো এই রায়ের বিরুদ্ধে আপিল করলে আজ তা চূড়ান্তভাবে খারিজ হলো।

ভারত কুকুর সুপ্রিম কোর্ট

সংশ্লিষ্ট সংবাদ: ভারত 

০৫ মে ২০২৬
থালাপতি বিজয়ের সাফল্যের দিনে তৃষার ‘মুখ্যমন্ত্রী’ হওয়ার ভিডিও ভাইরাল
০৫ মে ২০২৬
কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয়
২৩ ডিসেম্বর ২০২৫
নিজেদের ভারতের ‘সবচেয়ে বড় পলাতক‘ বললেন ললিত মোদি-বিজয় মালিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বলপ্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা অলীক কল্পনা : পেজেশকিয়ান
  2. ইরানে হামলা স্থগিত করায় ট্রাম্পের প্রশংসা সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
  3. ‘ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে’ ট্রাম্পের মন্তব্যের পর কমল তেলের দাম
  4. আহমেদিনেজাদকে ইরানের নেতা বানানোর পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
  5. বড় পতনের পর বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
  6. ‘গাজা ফ্লোটিলা’র আটক কর্মীদের হাত বাঁধা ও হাঁটু গেড়ে বসা ছবি প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x