Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২১ মে ২০২৬
আপডেট: ১০:২১, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২১ মে ২০২৬
আপডেট: ১০:২১, ২১ মে ২০২৬
আরও খবর
আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের কাছে হারল ভারত
সাপুড়ে নরেন্দ্র মোদি, নরওয়ের পত্রিকায় কার্টুন
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি
নাগরিকত্ব প্রদানে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করল ভারত
স্বামী-সন্তান রেখে ভাসুরের সঙ্গে পালানোর পর খুন করলেন তাকেও

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২১ মে ২০২৬
আপডেট: ১০:২১, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২১ মে ২০২৬
আপডেট: ১০:২১, ২১ মে ২০২৬
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

পশ্চিমবঙ্গে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করা, আটক করা ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গতকাল বুধবার (২০ মে) রাজ্যের প্রশাসনিক সদরদপ্তর নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেন্দু এই ঘোষণা দেন। মূলত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফের কাছে জমি হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খবর দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় সরকার গত বছরের ১৪ মে এক আদেশে পশ্চিমবঙ্গ সরকারকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করে বিতাড়নের জন্য বিএসএফের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। কিন্তু তৎকালীন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আজ থেকেই এই আদেশ কার্যকর করছি। পশ্চিমবঙ্গে এখন থেকে ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’।

আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের কাছে হারল ভারত

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ এখন থেকে অবৈধ মুসলিম অভিবাসীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেবে। এরপর বিএসএফ তাদের বিতাড়নের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে আলোচনা করবে। তবে ঢাকা বরাবরই স্পষ্ট জানিয়ে আসছে, কেবল নথিপত্র ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রমাণিত বাংলাদেশি নাগরিকদেরই তারা ফেরত নেবে।

কারা ছাড় পাবেন?

মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন এবং নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ (সিএএ) এর অধীনে নাগরিকত্বের আবেদন করার যোগ্য, তাদের গ্রেপ্তার করা হবে না। এই আইনের আওতায় বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা অমুসলিম অভিবাসীরা (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান) নাগরিকত্ব পাবেন। তবে মুসলিমরা এই আইনের আওতার বাইরে থাকায় মূলত তাদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হবে।

সম্প্রতি আসামে হিমন্ত বিশ্ব শর্মার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি হিমন্তকে তার ‘বড় ভাই’ হিসেবে উল্লেখ করে ইঙ্গিত দিয়েছিলেন, অনুপ্রবেশ ইস্যুতে আসামের নেওয়া কঠোর পদক্ষেপগুলোই পশ্চিমবঙ্গে অনুসরণ করা হবে। 

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের আদেশের পর গত বছর থেকেই আসাম পুলিশ অভিযান চালিয়ে কয়েকশ অবৈধ অভিবাসীকে আটক করেছে। ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে ইতোমধ্যে ৫০ জনেরও বেশি মানুষকে দেশে ফেরত পাঠানের আদেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশ সীমান্তের ২৭ কিলোমিটার এলাকায় নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিএসএফের সীমান্ত চৌকি (বিওপি) ও অন্যান্য অবকাঠামো তৈরির জন্যও জমি দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর তথ্যমতে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে ১ হাজার ৬০০ কিলোমিটারে বেড়া দেওয়া হবে। আগের সরকার তাদের ভোটব্যাংক রক্ষা করতে এবং একটি বিশেষ শ্রেণিকে তুষ্ট করতে, ৫৫৫ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার জমি দিতে অস্বীকৃতি জানিয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

অনুপ্রবেশের কারণে দেশের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের নারী ও শিশুদের ওপর নির্যাতন ও দেশবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে এই অবৈধ অভিবাসীদের যোগসূত্র পাওয়া গেছে।

ভারত বাংলাদেশি শুভেন্দু অধিকারী

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

১০ ঘন্টা আগে
আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের কাছে হারল ভারত
১৯ মে ২০২৬
স্বামী-সন্তান রেখে ভাসুরের সঙ্গে পালানোর পর খুন করলেন তাকেও
১৮ মে ২০২৬
ভারতে ক্যানসারের ইনজেকশন চালু, প্রতি ডোজের দাম কত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বলপ্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা অলীক কল্পনা : পেজেশকিয়ান
  2. ইরানে হামলা স্থগিত করায় ট্রাম্পের প্রশংসা সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
  3. ‘ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে’ ট্রাম্পের মন্তব্যের পর কমল তেলের দাম
  4. আহমেদিনেজাদকে ইরানের নেতা বানানোর পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
  5. বড় পতনের পর বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
  6. ‘গাজা ফ্লোটিলা’র আটক কর্মীদের হাত বাঁধা ও হাঁটু গেড়ে বসা ছবি প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x