Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ০৮:১৫, ০৯ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ০৮:১৫, ০৯ মার্চ ২০২৬
আরও খবর
বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হবে : ইরান
ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া জানাল ইরান
ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত
মধ্যপ্রাচ্যের যুদ্ধে কার্বন নিঃসরণ পরিবেশের জন্য মহাবিপর্যয়
ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন

যুদ্ধের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ০৮:১৫, ০৯ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:১০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ০৮:১৫, ০৯ মার্চ ২০২৬

ভয়াবহ যুদ্ধের পরিস্থিতির মধ্যেই নিজেদের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করেছে ইরান। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি এখন থেকে দেশটির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করবেন। ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (এসেম্বলি অফ এক্সপার্টস) এক ‘নির্ধারক ভোটের’ মাধ্যমে ৫৬ বছর বয়সী এই কট্টরপন্থী ধর্মীয় নেতাকে নির্বাচিত করেছে। খবর আল জাজিরার।

মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণ এমন এক সময়ে হলো যখন তার পরিবার এক ভয়াবহ ট্র্যাজেডির শিকার। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন হামলায় তার বাবা আলী খামেনি নিহত হন। একই হামলায় মোজতবার মা, স্ত্রী এবং এক বোনও প্রাণ হারান। তবে সেই সময় হামলার স্থলে উপস্থিত না থাকায় অলৌকিকভাবে বেঁচে যান মোজতবা। বর্তমানে তীব্র বোমা হামলার মধ্যেই তিনি দায়িত্ব নিলেন।

মোজতবা খামেনি কখনোই সরাসরি নির্বাচনে অংশ নেননি, কিন্তু পর্দার আড়ালে থেকে গত কয়েক দশক ধরে তিনিই ক্ষমতার কলকাঠি নাড়ছেন। সেনাবাহিনী (আইআরজিসি) ও বাসিজ বাহিনীর ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে। তার নেতা হওয়ার অর্থ হলো—ইরান আপাতত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না। তিনি নিজেকে সবসময় আড়ালে রাখতেন, যাতে বাবার পরে ছেলে ক্ষমতায় আসায় ‘রাজতন্ত্র’ বা পারিবারিক শাসনের বিতর্ক তৈরি না হয়।

তবে মোজতবার বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। ২০০৯ সালের ‘সবুজ আন্দোলন’ থেকে শুরু করে সাম্প্রতিক গত জানুয়ারি মাসের দেশব্যাপী বিক্ষোভ দমনে তিনি বাসিজ বাহিনীকে ব্যবহারের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ৮ ও ৯ জানুয়ারির অভিযানে হাজার হাজার মানুষ নিহতের ঘটনায় তাকে দায়ী করেন বিরোধীরা।

পশ্চিমা সংবাদমাধ্যমের দাবি, মোজতবা গোপনে এক বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছেন। ব্যাংক ‘আয়ানদেহ’-এর দেউলিয়া হওয়া ও ইউরোপে বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে তার ও তার ঘনিষ্ঠ সহযোগী আলী আনসারির নাম জড়িয়ে বিতর্ক রয়েছে।

ধর্মীয় পদমর্যাদা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ

মোজতবা খামেনি বর্তমানে একজন ‘হোজাতোলেসলাম’ বা মধ্যম স্তরের ধর্মগুরু। সর্বোচ্চ নেতা হওয়ার জন্য সাধারণত ‘আয়াতুল্লাহ’ হওয়া আবশ্যক। তবে ১৯৮৯ সালে তার বাবাও এই পদ ছাড়াই নেতা হয়েছিলেন এবং পরে আইন সংশোধন করা হয়েছিল। মোজতবার ক্ষেত্রেও একই পথ অনুসরণ করা হচ্ছে।

পরিষদের পক্ষ থেকে বর্তমানে সমস্ত ইরানি নাগরিক, বিশেষ করে মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ এবং জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ও তীব্র যুদ্ধ চলায় তথ্য প্রবাহে ব্যাপক বিধিনিষেধ রয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান নতুন সর্বোচ্চ নেতা নাম ঘোষণা

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল

২৪ আগস্ট ২০২৫
ইরানে ‘ইসরায়েল সংশ্লিষ্ট’ ৬ জনকে হত্যা
২৭ জুন ২০২৫
ইরান-ইসরায়েলে শান্তি অব্যাহত রাখতে রুবিও-শাহবাজ শরিফের ফোনালাপ
২৬ জুন ২০২৫
পরমাণু স্থাপনায় নজরদারি বন্ধের বিল চূড়ান্ত অনুমোদন করল ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হবে : ইরান
  2. ইরানি ড্রোন নাকি মার্কিন ক্ষেপণাস্ত্র, বাহরাইনে বিস্ফোরণ কিসে?
  3. ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া জানাল ইরান
  4. মুক্তিযুদ্ধের গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
  5. কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
  6. এক সপ্তাহে দ্বিতীয়বার কিউবাজুড়ে ব্ল্যাকআউট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x