Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ২১:৩৩, ০৯ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ২১:৩৩, ০৯ মার্চ ২০২৬
আরও খবর
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক ‘পুনর্মূল্যায়নের’ ইঙ্গিত ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় ইরান : আব্বাস আরাঘচি
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৮৫০
মধ্যপ্রাচ্যের ঘাঁটি ব্যবহার করে মার্কিন হামলার ‘যথেষ্ট প্রমাণ’ আছে : আরাঘচি
ইসরায়েলের পুলিশ সদরদপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে ইরানের হামলা

মধ্যপ্রাচ্য যুদ্ধের নতুন ও বিপজ্জনক লক্ষ্যবস্তু ‘পানি’

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ২১:৩৩, ০৯ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৩০, ০৯ মার্চ ২০২৬
আপডেট: ২১:৩৩, ০৯ মার্চ ২০২৬
মরক্কোর একটি পানি শোধনাগার। ছবি : এএফপি

যুদ্ধকালীন সময়ে পানি সরবরাহ ব্যবস্থায় হামলা হওয়াটা বেশ অস্বাভাবিক, তবে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধে লবনাক্ত পানিকে বিশুদ্ধ করার কারখানা বা ‘ডিস্যালাইনেশন প্ল্যান্ট’ (পানি শোধনাগার) লক্ষ্য করে হামলা হতে দেখা যাচ্ছে। এই শুষ্ক অঞ্চলে কোটি কোটি মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাহলে কেন এই অবকাঠামোগুলো হামলার লক্ষ্যবস্তু হচ্ছে? এ নিয়ে বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণ-

কারা লক্ষ্যবস্তু হয়েছে?

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার (৮ মার্চ) জানিয়েছে, ইরানের একটি ড্রোন হামলায় তাদের একটি পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তেহরানের বিরুদ্ধে ‘এলোপাথাড়িভাবে’ বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে। তবে বাহরাইনের জাতীয় যোগাযোগ দপ্তর পরে জানায় যে, এই হামলায় পানি সরবরাহ বা নেটওয়ার্কের সক্ষমতায় কোনো প্রভাব পড়েনি।

এই হামলার ঠিক একদিন আগে ইরান অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র তাদের ৩০টি গ্রামে পানি সরবরাহকারী কেশম দ্বীপের একটি পানি শোধনাগারে হামলা চালিয়ে এক বিপজ্জনক নজির স্থাপন করেছে। ইরানের বিপ্লবী গার্ডের দাবি, যুক্তরাষ্ট্র বাহরাইনের একটি ঘাঁটি থেকে কেশমে এই হামলা চালিয়েছে।

এখন পর্যন্ত এ ধরনের হামলা সীমিত পরিসরে থাকলেও পানি অর্থনীতিবিদ এস্তার ক্রাউসার-ডেলবার্গেএ প্রসঙ্গে এএফপি-কে বলেন, ‘যে পক্ষ প্রথম পানি সরবরাহ ব্যবস্থায় আক্রমণ করার সাহস দেখাবে, তারা বর্তমান যুদ্ধের চেয়েও ভয়াবহ ও বিশাল এক যুদ্ধের সূত্রপাত করবে।’

কেন পরিশোধিত পানি এত গুরুত্বপূর্ণ?

বিশ্বব্যাংকের মতে, মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম শুষ্ক অঞ্চল, যেখানে পানির প্রাপ্যতা বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় ১০ গুণ কম। এই কারণেই এই অঞ্চলের অর্থনীতি এবং পানীয় জলের জন্য পানি শোধনাগারগুলো অপরিহার্য।

'নেচার' সাময়িকীতে প্রকাশিত এক গবেষণানুযায়ী, বিশ্বের মোট পানি শোধন সক্ষমতার প্রায় ৪২ শতাংশই মধ্যপ্রাচ্যে অবস্থিত। ২০২২ সালের একটি প্রতিবেদন বলছে, সংযুক্ত আরব আমিরাতের পানীয় জলের ৪২ শতাংশ, সৌদি আরবের ৭০ শতাংশ, ওমানের ৮৬ শতাংশ এবং কুয়েতের ৯০ শতাংশ পানি আসে এই প্রক্রিয়ার মাধ্যমে। এ প্রসঙ্গে ক্রাউসার-ডেলবার্গ বলেন, ‘ওই অঞ্চলে পরিশোধিত পানি ছাড়া আর কিছুই নেই।’

২০১০ সালেই মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সতর্ক করেছিল যে, অধিকাংশ আরব দেশে পানি শোধন সুবিধা ব্যাহত হওয়া অন্য যেকোনো শিল্প বা পণ্যের ক্ষতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ২০০৮ সালের একটি উইকিলিকস নথিতে বলা হয়েছিল, সৌদি আরবের জুবাইল প্ল্যান্ট বা এর পাইপলাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে এক সপ্তাহের মধ্যে রিয়াদ শহর খালি করে দেওয়ার প্রয়োজন হতে পারে।

প্ল্যান্টগুলো কী ধরনের হুমকির মুখে?

বিশেষজ্ঞদের মতে, সামরিক হামলার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট এবং সমুদ্রের পানিতে তেল ছড়িয়ে পড়ার মতো দূষণও এই প্ল্যান্টগুলোর জন্য বড় হুমকি। ফরাসি প্রতিষ্ঠান 'ভেওলিয়া'-র আঞ্চলিক পরিচালক ফিলিপ বোর্দো বলেন, ‘সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের অত্যন্ত সতর্ক হতে বাধ্য করছে। কিছু দেশে কর্তৃপক্ষ ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় বড় বড় প্ল্যান্টগুলোর চারপাশে ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন করেছে।’

আগের নজির কী?

গত এক দশকে পানি শোধনাগারে হামলার নজির খুব কম। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা অতীতে সৌদি আরবের প্ল্যান্টে হামলা চালিয়েছিল। অন্যদিকে, প্যাসিফিক ইনস্টিটিউটের মতে, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার পানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৬ সালের আগে এ ধরনের হামলার ঘটনা ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে দেখা গিয়েছিল।

হামলা বাড়লে কী হবে?

পানি শোধনাগারে হামলা বাড়লে এর প্রভাব সাময়িক বিভ্রাট থেকে শুরু করে ভয়াবহ বিপর্যয় পর্যন্ত হতে পারে। ক্রাউসার-ডেলবার্গ সতর্ক করে বলেন, ‘আমরা সম্ভবত বড় শহরগুলো থেকে গণহারে মানুষের চলে যাওয়া এবং পানির রেশনিং দেখতে পারি। পানির অভাব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে, যা পর্যটন, শিল্প এবং ডেটা সেন্টারগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।’

ইরান-ইসরায়েল যুদ্ধ পানি শোধনাগার মধ্যপ্রাচ্যে যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

২ ঘন্টা আগে
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক ‘পুনর্মূল্যায়নের’ ইঙ্গিত ইরানের
১৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় ইরান : আব্বাস আরাঘচি
১৫ মার্চ ২০২৬
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৮৫০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
  2. ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৮৫০
  3. মধ্যপ্রাচ্যের ঘাঁটি ব্যবহার করে মার্কিন হামলার ‘যথেষ্ট প্রমাণ’ আছে : আরাঘচি
  4. ইসরায়েলের পুলিশ সদরদপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে ইরানের হামলা
  5. অন্য কোনো দেশকে যুদ্ধে না জড়াতে ইরানের আহ্বান
  6. মার্কিন কৌশল কেবল ইরানে ‘সর্বোচ্চ ধ্বংসের’ লক্ষ্যেই সীমাবদ্ধ?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x