Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১২, ১৬ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১২, ১৬ মার্চ ২০২৬
আরও খবর
ট্রাকচালক সুজন হত্যা : মামলার বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
তেল নেই বলায় ফিলিং স্টেশনে হামলা-লুটপাট, আটক ২
যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলার হুমকি রাশিয়ার
ইউক্রেনের বাস স্টপে রুশ ড্রোন হামলা, নিহত ৩

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর গুলি

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১২, ১৬ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১২, ১৬ মার্চ ২০২৬
১৪ মার্চ দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরে ইসরায়েলি হামলার পর জাতিসংঘের শান্তিরক্ষীরা একটি ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র ভবনের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। ছবি: এএফপি

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল-এর তিনটি টহল দলের ওপর গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) দেওয়া এক বিবৃতিতে ইউএনআইএফআইএল জানায়, একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী তাদের টহলদলকে লক্ষ্য করে গুলি চালায়। ধারণা করা হচ্ছে, ওই গোষ্ঠীটি হিজবুল্লাহ হতে পারে।

সংস্থাটি জানায়, শান্তিরক্ষীরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং পরে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখে। তবে এ ঘটনায় কোনো শান্তিরক্ষী আহত হয়নি। খবর আল জাজিরার। 

এর আগে গত সপ্তাহে দক্ষিণ লেবাননে জাতিসংঘের একটি ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়, এতে তিনজন ঘানার শান্তিরক্ষী আহত হন। ওই ঘটনায় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে জাতিসংঘের সদস্যদের লক্ষ্যবস্তু করেছে কি না, তা তদন্ত করছে ইউএনআইএফআইএল।

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে এটি নতুন কোনো ঘটনা নয়। ২০২৪ সালের শেষ দিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের সময়ও একাধিকবার জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল।

এদিকে একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ভারী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বেশিরভাগই হয়েছে খিয়াম শহর ও আশপাশের এলাকায়, যেখানে ইসরায়েলি স্থলবাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা ওই এলাকায় সরাসরি ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই করছে।

এছাড়া সিরিয়া সীমান্তের কাছে বেকা উপত্যকা এবং রাজধানী বেইরুতের দক্ষিণ উপশহরেও কয়েক দফা বড় ধরনের বিমান হামলার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে এর আগেই ইসরায়েলি বাহিনী জনগণকে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছিল।

জাতিসংঘ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গুলি হামলা
২১ সেপ্টেম্বর ২০২৩
রোহিঙ্গা সঙ্কট নিরসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
১৯ সেপ্টেম্বর ২০২৩
তিন হাজারের বেশি গুমের অভিযোগ পর্যালোচনা করবে জাতিসংঘ
১২ সেপ্টেম্বর ২০২৩
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ১৯৯ সদস্য
৩১ আগস্ট ২০২৩
সাইবার সিকিউরিটি আইনে জাতিসংঘের পরামর্শ প্রতিফলিত হয়নি : আইরিন খান
২৯ আগস্ট ২০২৩
জলবায়ু সংকট একটি শিশু অধিকার সংকট : ইউনিসেফ
২৯ আগস্ট ২০২৩
ড. ইউনূস প্রসঙ্গে যা বললেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র
২৪ আগস্ট ২০২৩
জাতিসংঘের আবাসিক প্রতিনিধির আমন্ত্রণে বিকেলে চা চক্রে যাবে আ.লীগ
০৪ আগস্ট ২০২৩
বিরোধী দলের ওপর অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি তদন্ত করতে হবে : জাতিসংঘ
২৮ জুলাই ২০২৩
বাংলাদেশ নিয়ে জাতিসংঘের তদন্ত চেয়েছেন ১৪ মার্কিন কংগ্রেসম্যান
২১ জুলাই ২০২৩
কোরআন পোড়ানোর ঘটনায় জাতিসংঘে নিন্দা জানালেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি ভঙ্গের হুমকি ইরানের
  2. প্রতিটি জাহাজ থেকে ১০ লাখ ডলার টোল নেবে ইরান
  3. ‘অসুস্থ ব্যক্তি’ ট্রাম্পকে থামানোর অনুরোধ মার্কিন সিনেটরের
  4. পাকিস্তানে মুখোমুখি হচ্ছেন জেডি ভ্যান্স ও মোহাম্মদ বাঘের
  5. ইসরায়েলি হামলা চললেও যুদ্ধবিরতি মেনে নিল হিজবুল্লাহ
  6. হরমুজ খুললেও ভয় কাটেনি, অপেক্ষায় জাহাজগুলো 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x