ইসরায়েলের দিকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান
ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ফাইল ছবি
ইসরায়েলের দিকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।
মঙ্গলবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে কাজ করছে।
এদিকে কুয়েতেও হামলার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দুইবার দেশটিতে সাইরেন বেজে উঠেছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে।
বিবৃতিতে বলা হয়, মাঝআকাশে হামলা প্রতিহতের কারণে শব্দ শোনা যাচ্ছে। দেশবাসীকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক