Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:৩৫, ০২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:৩৫, ০২ এপ্রিল ২০২৬
আরও খবর
ট্রাম্পের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলাইন লিভিট
নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা
প্রচণ্ড সামরিক শক্তি দিয়েও ইরানকে কাবু করতে পারছেন না ট্রাম্প
ইরানি হামলার শঙ্কায় গোপনে বিমান বদল, যা জানালেন ট্রাম্প
ইনফান্তিনোর পক্ষ নিয়ে ফিফাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:৩৫, ০২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:৩৫, ০২ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর মধ্যে বিরোধ যখন চরম আকার ধারণ করেছে, তখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তার স্ত্রীর হাতে চড় খাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় বিদ্রূপ করেছেন সেটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষুব্ধ ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (২ এপ্রিল) ফরাসি প্রেসিডেন্ট বলেন, তার দাম্পত্য জীবন নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘নান্দনিক তো নয়ই এবং মানসম্মতও নয়।’ খবর ডেইলি মেইলের।

গত বছরের মে মাসে ভাইরাল হওয়া একটি ভিডিওর রেশ ধরে ট্রাম্প এই মন্তব্য করেন। ভিডিওতে দেখা গিয়েছিল, ভিয়েতনামে বিমান থেকে নামার প্রস্তুতির সময় ফরাসি ফার্স্ট লেডি ম্যাক্রোঁর মুখে ‘ধাক্কা’ দিচ্ছেন।

গত বুধবার হোয়াইট হাউসে ইস্টার লাঞ্চের সময়—ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা আগে—ট্রাম্প কৌতুক করে বলেন, ‘তারপর আমি ফ্রান্সে ফোন করলাম, প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে—যার স্ত্রী তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন—তিনি এখনো চোয়ালের সেই আঘাত থেকে সেরে উঠার চেষ্টা করছেন।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি বললাম, ইমানুয়েল, আমরা পারস্য উপসাগরে কিছু সাহায্য চাই, যদিও আমরা খারাপ লোকদের খতম করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষেত্রে রেকর্ড গড়ছি, তবুও আমরা কিছু সাহায্য পেলে খুশি হব... তুমি কি দয়া করে অবিলম্বে জাহাজ পাঠাতে পারো?’

এরপর মার্কিন প্রেসিডেন্ট ফরাসি উচ্চারণ নকল করে ম্যাক্রোঁর উত্তরের অনুকরণ করে বলেন, ‘না, না, না, ডোনাল্ড; আমি তা করতে পারি না, তবে যুদ্ধে জয়ের পর আমরা তা করতে পারি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি বললাম, না, না, ইমানুয়েল; যুদ্ধে জয়ের পর আমার জাহাজ দরকার নেই।’

ডোনাল্ড ট্রাম্প কোনো ব্যাখ্যা না দিয়েই বলেন, ‘ন্যাটো সম্পর্কে আমি যা জানলাম তা হলো—যদি কখনো বড় কোনো যুদ্ধ শুরু হয়, তবে ন্যাটোকে সেখানে পাওয়া যাবে না।’

ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া

ট্রাম্পের এই মন্তব্যে ম্যাক্রোঁর কড়া সমালোচকসহ ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভেট বলেন, ‘সত্যি বলতে, এটি কোনো মানসম্মত আচরণ নয়।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা বর্তমানে বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। ইরানে এই যুদ্ধের ফলে লাখ লাখ মানুষের জীবনে প্রভাব পড়ছে, মানুষ যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছে, আর আমাদের সামনে একজন প্রেসিডেন্ট হাসাহাসি করছেন এবং অন্যদের বিদ্রূপ করছেন।’

কট্টর বামপন্থী দল 'ফ্রান্স আনবোড'-এর সমন্বয়ক ম্যানুয়েল বোম্পার্ডও ম্যাক্রোঁর সমর্থনে এগিয়ে এসেছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আমার মতপার্থক্য কতটা তা আপনারা জানেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার সাথে এভাবে কথা বলবেন এবং তার স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করবেন—তা আমার কাছে একেবারেই অগ্রহণযোগ্য।’

হরমুজ প্রণালি ও ইরান যুদ্ধ

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে হরমুজ প্রণালি দখল ও তা ধরে রাখার নির্দেশ দেন। তিনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার ‘খুব কাছাকাছি’ পৌঁছে গেছে। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে বোমা মেরে ‘পাথর যুগে’ পাঠিয়ে দেওয়ার অঙ্গীকার করে বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের ওপর চরম আঘাত হানতে যাচ্ছি।’

বিশ্বের মোট তেলের ২০ শতাংশ যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালি রক্ষায় ন্যাটো দেশগুলো জাহাজ পাঠাতে ইতস্তত করছে। অন্যদিকে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সফরকালে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, সামরিক অভিযানের মাধ্যমে এই জলপথ উন্মুক্ত করার পরিকল্পনা অবাস্তব। তিনি বলেন, ‘এটি চিরকাল ধরে চলবে এবং যারা এই প্রণালি দিয়ে যাতায়াত করবে তাদের সবাইকে রেভল্যুশনারি গার্ড এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে ফেলবে।’

ন্যাটোকে ট্রাম্পের তোপ

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তেল সংকটে পড়েছে, তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারের দিকে এগোচ্ছে। ট্রাম্প বারবার তার ইউরোপীয় মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন, কিন্তু ন্যাটোর অনীহা ট্রান্স-আটলান্টিক সম্পর্কের মধ্যে ফাটল আরও বাড়িয়ে দিয়েছে।

‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে একটি ‘কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করেন এবং বলেন যে, প্রতিরক্ষা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখন ‘পুনর্বিবেচনার বাইরে’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেন, যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ন্যাটোর সঙ্গে তার সম্পর্ক ‘পুনরায় পরীক্ষা’ করবে।

ব্রিটেন ও ইউক্রেন প্রসঙ্গ

ম্যাক্রোঁর পাশাপাশি ট্রাম্প ব্রিটেনকেও লক্ষ্যবস্তু করেছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে নিয়ে বিদ্রূপ করে বলেন,  স্টারমার ‘উইনস্টন চার্চিল’ নন। তিনি ব্রিটেনের বিমানবাহী রণতরীগুলোকে যুক্তরাষ্ট্রের শক্তির তুলনায় ‘খেলনা’ হিসেবে অভিহিত করেন।

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় দেশগুলোকে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে বাধ্য করতে ট্রাম্প ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছেন। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্পের হুমকির মুখে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের অনুরোধে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য গত ১৯ মার্চ এক জরুরি বিবৃতিতে হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

ভিডিওর পেছনের কথা

গত বছরের মে মাসে ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁ তর্কের সময় তার স্বামীকে আঘাত করেছিলেন বলে এলিসি প্যালেস স্বীকার করেছিল। এপির ধারণ করা ভিডিওতে দেখা গিয়েছিল, ভিয়েতনামে বিমান থেকে নামার সময় ব্রিজিত তার স্বামীর মুখে ‘ধাক্কা’ দিচ্ছেন। যদিও পরবর্তীতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এটিকে দম্পতির মধ্যকার একটি নিছক ‘মজা’ বা ‘ঘনিষ্ঠ মুহূর্ত’ হিসেবে বর্ণনা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প ইমানুয়েল ম্যাক্রোঁ প্রতিক্রিয়া

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

৪ ঘন্টা আগে
নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা
১২ আগস্ট ২০২৬
ইরানি হামলার শঙ্কায় গোপনে বিমান বদল, যা জানালেন ট্রাম্প
১১ আগস্ট ২০২৬
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববাজারে দুই মাসে সর্বোচ্চ স্বর্ণের দাম
  2. বাড়ার পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  3. ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  4. কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৬৫
  5. ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা
  6. গাজায় পানির তীব্র সংকট, দৈনিক চাহিদার সিকিভাগ পাচ্ছে অর্ধেকের বেশি মানুষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x