Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ট্রাম্পের প্রত্যাখ্যানের পরও হরমুজ পরিকল্পনায় অনড় ইরান
যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, এমনকি মহাপ্রলয় হলেও : আব্বাস আরাঘচি
হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, বাড়ল তেলের দাম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) তেলের দাম ও বন্ডের সুদহার বেড়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

তবে গুরুত্বপূর্ণ কিছু মার্কিন অর্থনৈতিক তথ্য প্রকাশের অপেক্ষায় শেয়ারবাজারে ছিল মিশ্র প্রবণতা। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান সাত দিনের যুদ্ধবিরতির একটি পরিকল্পনা তুলে ধরে।

পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। এতে বর্তমানে বিশ্বজুড়ে সরবরাহ সংকটের কারণে বেড়ে যাওয়া পণ্য ও জ্বালানির খরচ কিছুটা কমার সুযোগ তৈরি হতে পারে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু। এর মধ্যেই ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল ও গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালি হুতিরা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ায় বৈশ্বিক জাহাজ চলাচল পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

তবে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’

এর পরও অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা আবারও শুরু হওয়ার আশা করছেন। তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু তারা যে চুক্তিটি করতে চায়, সেটি আমি করতে চাই না। এক বছর আগে হয়তো আমরা এমন একটি চুক্তিতে রাজি হতাম। তারা নিজেদের অবস্থানকে প্রয়োজনের চেয়ে বেশি কঠোর করে ফেলেছে।’

অ্যাক্সিওসের প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা সোমবার থেকেই শুরু হতে পারে। তবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে ইরান এখনো তাদের শর্তগুলো বহাল রেখেছে।

এসব শর্তের মধ্যে রয়েছে— জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেওয়া, ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মার্কিন নৌ অবরোধের অবসান।

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবের খবর প্রকাশের পর শুক্রবার তেলের দাম দুই শতাংশের বেশি কমেছিল। কিন্তু নতুন সপ্তাহের শুরুতে দাম আবার বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠে যায়। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে।

দীর্ঘ ছুটির পর সোমবার বাজার খুললে দক্ষিণ কোরিয়ার সিউল শেয়ারবাজারের প্রধান সূচক দুই শতাংশের বেশি কমে যায়। একইভাবে টোকিও, সাংহাই, ম্যানিলা, ব্যাংকক ও জাকার্তার বাজারেও দরপতন হয়েছে। তবে হংকং, সিডনি, সিঙ্গাপুর ও ওয়েলিংটনের শেয়ারবাজারে সূচক বেড়েছে।

বিশ্বের বন্ডবাজারেও সুদহার বেড়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী বন্ডের গড় সুদহার গত সপ্তাহে চার শতাংশের ওপরে উঠে যায়। ২০০৭ সালের পর এই প্রথম তা এতটা বেড়েছে।

তেলের দাম ও অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির ফলে এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিনির্ধারণী বৈঠকের দিকে বাজারের নজর আরও বেশি কেন্দ্রীভূত হয়েছে। বৈঠকটি অক্টোবরের শেষ দিকে হওয়ার কথা। সিএমইর ফেডওয়াচ টুলের হিসাবে, টানা দ্বিতীয়বার সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৬৫ শতাংশের বেশি বলে বাজারে ধারণা করা হচ্ছে।

তবে সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে চলতি সপ্তাহে বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের পছন্দের মূল্যস্ফীতি সূচক এবং গুরুত্বপূর্ণ একটি কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এসব তথ্য সুদের হার নির্ধারণে নীতিনির্ধারকদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কুইনটেক্স ইন্টেলের স্টিফেন ইনেস বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবার বেড়েছে। তেলের দাম বেড়েছে, এশিয়ার শেয়ারবাজার দুর্বল হয়েছে এবং শুক্রবার বৈশ্বিক বন্ডবাজারে যে সাময়িক স্বস্তি দেখা গিয়েছিল, তা এখন স্থায়ী স্বস্তির বদলে সাময়িক বিরতি বলেই মনে হচ্ছে।’

তবে ইনেস আরও বলেন, ‘বাজার এখনো এমন একটি সম্ভাবনা ধরে রাখছে যে শেষ পর্যন্ত সবাই আবার আলোচনার টেবিলে ফিরতে পারে।’

ইরান ইরান-ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প তেলের দাম মধ্যপ্রাচ্য

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

৪ ঘন্টা আগে
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
৬ ঘন্টা আগে
ট্রাম্পের প্রত্যাখ্যানের পরও হরমুজ পরিকল্পনায় অনড় ইরান
২৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের সাফল্যের দাবি স্কট বেসেন্টের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রতিরোধ ভেঙে ফেলতে ব্যর্থ হয়েছে ইসরায়েল : হিজবুল্লাহ প্রধান
  2. ভারি বৃষ্টিতে বিপর্যস্ত থাইল্যান্ড, দুই দিনের সরকারি ছুটি ঘোষণা
  3. যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, এমনকি মহাপ্রলয় হলেও : আব্বাস আরাঘচি
  4. হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
  5. যুক্তরাজ্যে মার্কিন সেনাদের ব্যবহার করা বিমান ঘাঁটিতে ‘বিস্ফোরক’ আতঙ্ক
  6. গাজার মতো পশ্চিম তীরেও যুদ্ধের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x