বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী
পাকিস্তান নৌবাহিনীর জাহাজ। ফাইল ছবি
পাকিস্তান জানিয়েছে, উত্তর আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পর তাদের নৌবাহিনী ১৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
শুক্রবার (১১ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়, ‘গোল্ড অটাম’ নামের ওই বাণিজ্যিক জাহাজের উদ্ধার করা নাবিকদের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন। তাদের চিকিৎসার জন্য এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে নিরাপদে করাচিতে নিয়ে আসা হয়েছে।
ওই জাহাজ ও নাবিকরা কেন সাহায্য চেয়েছিলেন সেটি অবশ্য জানায়নি পাকিস্তানের সামরিক বাহিনী।

এনটিভি অনলাইন ডেস্ক