Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:০৯, ১৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:০৯, ১৮ এপ্রিল ২০২৬
আরও খবর
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক তিন দিনের মধ্যে হতে পারে : ট্রাম্প
হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান
হরমুজ প্রণালির অবরোধের কারণে পরিবহণ খরচ বেড়েছে পানামা খালে
বাণিজ্যিক জাহাজে ইরানি হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
ইরানে মোসাদের গুপ্তচর সন্দেহে উচ্চপদস্থ কর্মকর্তার ফাঁসি

হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ায় বিশ্বজুড়ে স্বস্তি, রয়ে গেছে অনিশ্চয়তা

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:০৯, ১৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:০৯, ১৮ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রেক্ষাপটে কৌশলগত এই জলপথ ‘সম্পূর্ণভাবে উন্মুক্ত’ রাখা হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে প্রণালি খোলার বিষয়টি নিশ্চিত করলেও তিনি জানান, যতক্ষণ না পূর্ণাঙ্গ চুক্তি সম্পন্ন হবে ততক্ষণ ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তিনি আরও দাবি করেন, ইরান ভবিষ্যতে আর কখনও এই প্রণালি বন্ধ করবে না। খবর আল জাজিরার। 

এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে প্যারিসে ৪০টি দেশের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপনে আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল পরিবহন হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে এই পথ আংশিক বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়।

বিশ্বনেতারা প্রণালি খোলার ঘোষণাকে স্বাগত জানালেও সতর্ক অবস্থান নিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এটি ‘স্থায়ী ও কার্যকর’ হতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রণালিতে কোনো ধরনের টোল বা সীমাবদ্ধতার বিরোধিতা করেন।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ আন্তর্জাতিক মিশনে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন, তবে এর জন্য জাতিসংঘের আইনি ভিত্তি প্রয়োজন বলে উল্লেখ করেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পদক্ষেপকে ‘সঠিক পথে অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার প্রধান আর্সেনিও ডোমিঙ্গেজ জানিয়েছেন, প্রণালি খোলার ঘোষণাটি আন্তর্জাতিক আইন ও নিরাপদ নৌ চলাচলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হচ্ছে।

তবে শিপিং কোম্পানিগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। তারা জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত প্রণালি ব্যবহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে প্রণালি খোলার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে।

হরমুজ প্রণালি ইরান-ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্র-ইরান জাহাজ চলাচল অনিশ্চয়তা

সংশ্লিষ্ট সংবাদ: হরমুজ প্রণালি

৪ ঘন্টা আগে
হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান
২০ এপ্রিল ২০২৬
‘চুক্তি না হলে যুদ্ধ আবার শুরু হবে’
১৯ এপ্রিল ২০২৬
আজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি কোনো তেলবাহী জাহাজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধে অর্ধেক ক্ষেপণাস্ত্র শেষ যুক্তরাষ্ট্রের!
  2. ইরান যুদ্ধে ট্রাম্পকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে দেননি কেইন?
  3. ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণায় কী প্রতিক্রিয়া ইরানের ?
  4. ইরান যুদ্ধে ব্যয় করা মার্কিন অর্থে ৮ কোটি ৭০ লাখ মানুষের প্রাণ বাঁচত: জাতিসংঘ
  5. যে কারণে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প
  6. স্বর্ণের দামে বড় পতনের যে কারণ জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x