Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:১৩, ২০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:১৩, ২০ এপ্রিল ২০২৬
আরও খবর
ইরানের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের, অবরোধ অব্যাহত রাখার ঘোষণা
চাবাহার বন্দর : ভারতের এক দশকের স্বপ্ন কি তবে শেষ?
যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ও যুদ্ধ শেষ হলে হরমুজ খুলে দেবে ইরান
ইরানের সর্বশেষ প্রস্তাবে আছে যেসব শর্ত, যুক্তরাষ্টের প্রতিক্রিয়া কী?
ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ট্রাম্প?

ইরান যুদ্ধে বহুল ব্যবহৃত ১০টি গুরুত্বপূর্ণ শব্দ ও বিস্তারিত ব্যাখ্যা

এনটিভি অনলাইন ডেস্ক
১২:১০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:১৩, ২০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১০, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:১৩, ২০ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এখন শুধু একটি সামরিক লড়াই নয়- এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং ভূরাজনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। প্রায় দুই মাস ধরে চলা এই যুদ্ধে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালি। এই প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বে ব্যবহৃত মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে এই প্রণালিতে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলে।

যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব শব্দ ও পরিভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, সেগুলোর অনেকগুলোর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, ধর্মীয় তাৎপর্য এবং সামরিক গুরুত্ব। নিচে এই ১০টি গুরুত্বপূর্ণ শব্দের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে:

১. হরমুজ

হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি সংকীর্ণ নৌপথ, যা পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি। 

এর নামের উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে। সবচেয়ে প্রচলিত ধারণা হলো, এটি প্রাচীন পারস্যের ধর্ম জরথুস্ত্রবাদের প্রধান দেবতা ‘আহুরা মাজদা’ থেকে এসেছে, যার অর্থ ‘জ্ঞানী প্রভু’।

ইতিহাসে ‘হরমুজ রাজ্য’ নামে একটি সমৃদ্ধ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রও ছিল, যা মধ্যযুগে অত্যন্ত প্রভাবশালী ছিল।

২. শাহেদ

‘শাহেদ’ ড্রোন ইরানের তৈরি স্বল্পমূল্যের কিন্তু কার্যকরী লয়টারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন। এগুলো সাধারণত লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেনে নিজেই বিস্ফোরিত হয়।

এই ড্রোনগুলো কম খরচে তৈরি হওয়ায় একসঙ্গে অনেকগুলো ব্যবহার করা যায়, যা প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে সাহায্য করে।

‘শাহেদ’ শব্দটি আরবি থেকে এসেছে, যার অর্থ ‘সাক্ষী’- এটি ফারসি ভাষাতেও একই অর্থে ব্যবহৃত হয়।

৩. টমাহক 

বর্তমানে ‘টমাহক’ বলতে বোঝায় যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা দীর্ঘ দূরত্বে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

এই নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসীদের ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী অস্ত্র থেকে, যা ছিল একধরনের ছোট কুঠার।

যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে, বিশেষ করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার ক্ষেত্রে।

৪. মিনাব

ইরানের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর মিনাব, যা কৃষি উৎপাদনের জন্য পরিচিত। এটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত।

নামটির অর্থ সম্ভবত ‘স্বচ্ছ পানি’ বা ‘নীল পানি’, যা ওই অঞ্চলের উর্বরতা ও পানিসম্পদের প্রতিফলন।

যুদ্ধের সময় এই শহর আন্তর্জাতিক আলোচনায় আসে একটি স্কুলে হামলার ঘটনার কারণে।

৫. বাব আল-মান্দেব

বাব আল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল একটি গুরুত্বপূর্ণ প্রণালি। এর অর্থ ‘অশ্রুর দরজা’ বা ‘দুঃখের প্রবেশদ্বার’।

এই পথটি সুয়েজ খালের মাধ্যমে ইউরোপ-এশিয়া বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বারবার এই প্রণালি বন্ধের হুমকি দিয়েছে, যা বিশ্ববাণিজ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

৬. অপারেশন ‘এপিক ফিউরি’ 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের কোডনেম। ‘এপিক’ শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ মহাকাব্যিক বা বীরত্বপূর্ণ। ‘ফিউরি’ এসেছে ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ তীব্র ক্রোধ।

এই দুটি শব্দ একত্রে ‘মহাকাব্যিক ক্রোধ’ বা ‘বিরাট শক্তির প্রতিশোধমূলক অভিযান’ বোঝায়।

৭. আয়াতুল্লাহ

শিয়া ইসলামে এটি একটি উচ্চ মর্যাদাসম্পন্ন ধর্মীয় উপাধি, যা অভিজ্ঞ ও জ্ঞানী আলেমদের দেওয়া হয়। শব্দটির অর্থ ‘আল্লাহর নিদর্শন’।

ইরানে ধর্মীয় নেতারা শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বড় ভূমিকা রাখেন। আলী খামেনির মতো নেতারা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

৮. খারগ

খারগ দ্বীপ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপটি দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরান-ইরাক যুদ্ধের সময় এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে পরে পুনর্গঠন করা হয়। সাম্প্রতিক সংঘাতেও এটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

৯. কাফির

‘কাফির’ শব্দটি আরবি ‘কাফারা’ ধাতু থেকে এসেছে, যার অর্থ ‘ঢেকে রাখা’ বা ‘গোপন করা’। ধর্মীয় প্রেক্ষাপটে এটি ‘অবিশ্বাসী’ বা ‘যে সত্যকে অস্বীকার করে’- এই অর্থে ব্যবহৃত হয়।

যুদ্ধের সময় এই শব্দটি নতুন করে আলোচনায় আসে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্কের কারণে।

১০. খাতাম আল-আনবিয়া

এটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি গুরুত্বপূর্ণ সদর দপ্তরের নাম। শব্দটির অর্থ ‘নবীদের সীলমোহর’।

এই শব্দটি কোরআনেও ব্যবহৃত হয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে বোঝাতে।

ইরান যুদ্ধ গুরুত্বপূর্ণ শব্দ ব্যাখ্যা

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

১৫ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ও যুদ্ধ শেষ হলে হরমুজ খুলে দেবে ইরান
২৮ এপ্রিল ২০২৬
ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ট্রাম্প?
২৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের অনুরোধ বিবেচনা করছে ইরান, আলোচনায় নতুন কৌশল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার মার্কিন ভিসা আবেদনে নতুন দুই প্রশ্ন, গড়বড় হলেই বাতিল
  2. স্বর্ণের বাজারে অস্থিরতা, কমেছে গ্রাহক
  3. ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকাতে রাজা চার্লসও একমত, দাবি ট্রাম্পের
  4. ট্রাম্পের বুকে কাঁপন ধরানো ভাষণ দিলেন রাজা চার্লস
  5. পশ্চিমবঙ্গে দ্বিতীয়দফায় ভোটগ্রহণ চলছে
  6. যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ও যুদ্ধ শেষ হলে হরমুজ খুলে দেবে ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x