হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ আটকাল যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার
পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে ইরানি জাহাজকে বাধা দিয়েছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) তাদের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের গতিরোধ করে। খবর সিএনএনের।
আরও পড়ুন : ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে ধোঁয়াশা
আরও পড়ুন : আসছে কালবৈশাখী ঝড়, দুই বিভাগে সতর্ক সংকেত
আরও পড়ুন : ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের
সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ছবি শেয়ার করে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, জাহাজটি ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। মূলত ১৩ এপ্রিল থেকে হোয়াইট হাউসের জারি করা ‘ইরানি বন্দর অবরোধ’ কার্যকর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই নৌ-অবরোধের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৩টি জাহাজকে তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের তেল ও বাণিজ্যিক লেনদেন পুরোপুরি বন্ধ করে দেওয়ার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশিত ব্লকেডের ফলে ওই অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে ইরানি পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়লেও মিত্র দেশগুলোর জন্য ইরান পাল্টা টোল সুবিধা ঘোষণা করেছে। তবে মার্কিন নৌবাহিনীর এই সক্রিয় অবস্থান প্রমাণ করছে, তেহরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রাখতে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় ওয়াশিংটন।

এনটিভি অনলাইন ডেস্ক