Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫৩, ৩১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫৩, ৩১ অক্টোবর ২০২৬
আরও খবর
যে কারণে বাড়ছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম
ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে আগুন
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেল ট্যাংকারে আগুন
নতুন হামলার কথা ভাবছেন ট্রাম্প : কঠোর হুঁশিয়ারি তেহরানের

হরমুজে ২৭ ভারতীয় নাবিক বহনকারী তেল ট্যাংকারে হামলা

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫৩, ৩১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫৩, ৩১ অক্টোবর ২০২৬
ফাইল ছবি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথ হরমুজ প্রণালিতে লিম্পেট মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৭ জন ভারতীয় নাবিকবাহী একটি পানামা-পতাকাবাহী অপরিশোধিত তেল বহনে নিয়োজিত ট্যাংকার। ঘটনার পরপরই জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে সাময়িকভাবে এটি অচল হয়ে পড়ে, তবে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও পানিপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

খবরে জানানো হয়, এমটি লুইস-১ নামের তেল ট্যাংকারটি হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ছোট একটি বোট থেকে দুর্বৃত্তরা এসে জাহাজের গায়ে দুটি লিম্পেট মাইন বা বিশেষ ধরনের আঠালো মাইন যুক্ত করে বিস্ফোরণ ঘটায়। মধ্যপ্রাচ্যে চলতি যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই নৌপথে লিম্পেট মাইনের সফল ব্যবহারের ঘটনা এটিই প্রথম।

ভারতের বন্দর ও নৌপরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন, জাহাজে থাকা ২৭ জন ভারতীয় নাবিক ও ক্রু সদস্যের সবাই সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। এতে কেউ আহত হননি। জাহাজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে ভারত সরকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান।

ইঞ্জিন রুমের আগুন নিভিয়ে ফেলার পর ট্যাংকারটি পুনরায় যাত্রা শুরু করতে সক্ষম হয়েছে। একই সময়ে পার্শ্ববর্তী এলাকায় লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি আরজানাহ’ নামের অপর একটি জাহাজে প্রজেক্টাইল হামলায় ২ জন ভারতীয় সদস্য নিরাপদ ছিলেন। পরপর দুটি ঘটনায় বাণিজ্যিক জাহাজের ওপর এমন হামলা হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌ-পরিবহণ ও জ্বালানি সরবরাহে নতুন করে নিরাপত্তা শঙ্কা বাড়াল।

হরমুজ প্রণালি ভারতীয় নাবিক তেল ট্যাংকার

সংশ্লিষ্ট সংবাদ: হরমুজ প্রণালি

২৪ অক্টোবর ২০২৬
অক্টোবরে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার রেকর্ড
২৩ অক্টোবর ২০২৬
হরমুজে ৭ জাহাজে হামলার দাবি ইরানের, মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি
২২ অক্টোবর ২০২৬
যেকোনো সংঘাতের জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত ইরান : আইআরজিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত এক দলের
  2. ইরানে নতুন হামলা, নাকি শান্তি আলোচনার পথে ওয়াশিংটন?
  3. রাজনৈতিক মতামতের জন্য কাজ হারিয়েছেন প্রকাশ রাজ : স্ত্রী
  4. নেতানিয়াহু ও আইজেনকোট : ইসরায়েলের সামনে কোন পথ খোলা?
  5. ইতালিজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিকের বিক্ষোভ
  6. শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে কাতারের প্রতিনিধিদল তেহরানে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x