Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৯, ২৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৯, ২৮ এপ্রিল ২০২৬
আরও খবর
স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপে সংঘর্ষ-গোলাগুলিতে আহত ১৫, বাড়িঘরে লুটপাট
কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যশোরে দুই যুবক নিহত
ব্রিজের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৫১
পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫, উদ্ধার অভিযান চলছে

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৯, ২৮ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৯, ২৮ এপ্রিল ২০২৬
২৮ এপ্রিল পশ্চিম জাভার বেকাসি শহরের বেকাসি তিমুর স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনের লোকোমোটিভ কমিউটার ট্রেনের পেছনের বগি ভেদ করে ঢুকে গেলে, বগির ভেতরে আটকে পড়া পাঁচজনকে বাঁচাতে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে অনেক যাত্রী আটকা পড়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে জাকার্তা সংলগ্ন বেকাসি শহরের একটি রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। একটি কমিউটার ট্রেন ও একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার। 

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পর্যন্তও উদ্ধার অভিযান চলছিল। কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপের ভেতরে অন্তত চারজন জীবিত আটকা রয়েছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা বলা সম্ভব নয়।

মোহাম্মদ সাফি আরও জানান, ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং জায়গা সংকীর্ণ হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আটকে পড়াদের বের করতে ধীরে ধীরে ধ্বংসস্তূপ কেটে সরানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকর্মীরা লোহার কাঠামো কাটতে বিশেষ যন্ত্র ব্যবহার করছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং অন্তত ৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লেভেল ক্রসিংয়ে যানবাহনের সঙ্গে সংঘর্ষের পর কমিউটার ট্রেনটি লাইনে থেমে যায়। এরপর সেটিকে পেছন থেকে দ্রুতগতির দূরপাল্লার ট্রেনটি ধাক্কা দেয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় রেল দুর্ঘটনা নতুন নয়; অতীতেও একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে।

ইন্দোনেশিয়া সংঘর্ষ নিহত উদ্ধার অভিযান

সংশ্লিষ্ট সংবাদ: ইন্দোনেশিয়া

২৮ এপ্রিল ২০২৬
ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪
২০ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া, মরক্কোসহ ৫ দেশ
২০ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইন্দোনেশিয়ার বাণিজ্য চুক্তি, শুল্ক নামল ১৯ শতাংশে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেপালের বিমানবন্দরে তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
  2. এবার ফ্রান্সেও হান্টাভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বজুড়ে উদ্বেগ
  3. যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা, নিহত ৩
  4. কারামুক্ত হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা
  5. ইরানের দেওয়া প্রস্তাব ট্রাম্পের প্রত্যাখ্যান
  6. লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৫১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x