Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:০১, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:০১, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শিশুর মরদেহ, আটক ৫
নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেতে মিলল বৃদ্ধার মরদেহ
নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, দুদিনেও খোঁজ মিলেনি দুজনের
ফরিপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৬, নিখোঁজ শতাধিক

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:০১, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:০১, ১৪ সেপ্টেম্বর ২০২৬
১৪ সেপ্টেম্বর দক্ষিণ কালিমন্তানের বানজারমাসিন বন্দরে উদ্ধারকর্মীরা একটি বডি ব্যাগ বহন করছেন। ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার জাভা সাগরে যাত্রীবাহী একটি ফেরি ডুবে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ১০৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৩০ জন।

স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানায়, খারাপ আবহাওয়ার মধ্যে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতান প্রদেশের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল।

স্থানীয় সময় রোববার রাত ২টার দিকে বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে ফেরিটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। খবর বিবিসির। 

দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানে প্রায় ২৮০ জন সদস্য অংশ নিয়েছেন। জাভা সাগরে চলাচলকারী সব জাহাজকে সতর্ক করা হয়েছে এবং কোনো যাত্রী বা ধ্বংসাবশেষের সন্ধান পেলে তা জানাতে বলা হয়েছে।

৩৯০ ফুট বা ১১৯ মিটার দীর্ঘ ফেরিটিতে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু সদস্য ছিলেন।

সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণকারী দুটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে সুরাবায়া থেকে যাত্রা শুরু করে ফেরিটি। রোববার দুপুর ২টায় বানজারমাসিনে পৌঁছানোর কথা ছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ ভোর ৪টা ১০ মিনিটে ফেরিটির বিপদসংকেত পাওয়ার কথা জানিয়েছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা, নৌবাহিনী, সামুদ্রিক পুলিশসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

বানজারমাসিনের বাসিন্দা রুসমিলাওয়াতি তার আট স্বজনের খোঁজ নিতে বন্দরে ছুটে যান। তারা জাভায় কয়েকজন ইসলামি ধর্মীয় ব্যক্তিত্বের মাজার জিয়ারত শেষে বানজারমাসিনে ফিরছিলেন।

বিবিসি ইন্দোনেশিয়াকে তিনি বলেন, যাওয়ার সময় স্বজনেরা বিমানে গিয়েছিলেন। তবে ফেরার সময় জাহাজে ভ্রমণের অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন তারা।

রোববার বিকেল পর্যন্ত স্বজনদের কেউ উদ্ধার হয়েছেন কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাননি রুসমিলাওয়াতি।

দুর্ঘটনার আগে পরিবারের সদস্যরা তাদের একজনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি বার্তা দেখতে পেয়েছিলেন। সেখানে লেখা ছিল, আজ রাতে ঢেউগুলো সত্যিই ভয়ংকর। নাকি জাহাজে ভ্রমণের সময় সাধারণত এমনই হয়—ঢেউয়ের সঙ্গে দুলতে ও ধাক্কা খেতে হয়?

স্বজনদের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করে রুসমিলাওয়াতি বলেন, আশা করি তারা নিরাপদে আছে।

এদিকে সুরাবায়ার তানজুং পেরাক বন্দরে ফেরিটির ক্রু সদস্যদের স্বজনরাও প্রিয়জনদের খোঁজে ভিড় করেছেন।

ফ্রেডি নামের এক ব্যক্তি জানান, তার ছোট ভাই স্টিভি মানুহুয়া ওই ফেরিতে কিবোর্ড বাদক হিসেবে কাজ করতেন। যাত্রীদের বিনোদনের জন্য তিনি গান-বাজনা করতেন।

ফ্রেডি বলেন, সুরাবায়ায় জাহাজটি নোঙর করার সময় দুই দিন আগে তার সঙ্গে কথা হয়েছিল। এরপর এখন পর্যন্ত আর কোনো খবর পাইনি।

ভাইয়ের বর্তমান অবস্থান সম্পর্কেও তিনি কোনো তথ্য পাননি বলে জানান।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতে ফেরি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। তবে দেশটিতে নৌযান দুর্ঘটনাও নিয়মিত ঘটে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে ইন্দোনেশিয়ায় ১১১টি ফেরি দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে।

গত জুলাইয়ে দক্ষিণ সুলাওয়েসির সেলাইয়ার দ্বীপপুঞ্জের পোলাসি দ্বীপের পশ্চিমের সাগরে কেএম নুরুল সালসা ডুবে যায়। ওই ঘটনায় ৫৮ জন জীবিত উদ্ধার হন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আরও ১৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগের মাসে মাদুরা দ্বীপের কাছে আরেকটি ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত হন।

ইন্দোনেশিয়া ফেরি নিহত নিখোঁজ

সংশ্লিষ্ট সংবাদ: ইন্দোনেশিয়া

১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি থেকে উদ্ধার ৯৭, নিহত ৬
১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি থেকে উদ্ধার ১০২, নিহত ১
১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিদ্যুৎ নেই হাসপাতালে, মোবাইলের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার
  2. সংঘাত মোকাবিলায় প্রস্তুত ইরান, সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা
  3. সংঘাত ভুলে আমিরাতের সঙ্গে নতুন সূচনার বার্তা ইরানি প্রেসিডেন্টের
  4. ইয়েমেনে সংঘাত, বাড়িঘর ছেড়েছে ৮৬ হাজার মানুষ : জাতিসংঘ
  5. পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের
  6. চীনের প্রেসিডেন্টের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা থাকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x