Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩৮, ৩০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩৮, ৩০ এপ্রিল ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ শনাক্ত
ইরানের আলোচনার প্রস্তাবে কমলো তেলের দাম
ইরান যুদ্ধ থেকে কারা সবচেয়ে বেশি লাভবান?
যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ৭ বছর পর সরাসরি বিমান চলাচল শুরু
ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ, কেন্দ্রবিন্দুতে আফ্রিকা

ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেস সদস্যদের জেরার মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩৮, ৩০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩৮, ৩০ এপ্রিল ২০২৬
কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি : ভিডিও থেকে নেওয়া

ইরান যুদ্ধ, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত ও ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে কংগ্রেস সদস্যদের জেরার মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় ডেমোক্র্যাট সদস্যদের একের পর এক ধারালো প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান হেগসেথ।

শুনানির শুরুতেই সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জকে টেক্সট মেসেজ বা ফোনের মাধ্যমে আকস্মিকভাবে বরখাস্ত করার বিষয়টি নিয়ে জেরার মুখে পড়েন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। কংগ্রেসওম্যান ক্রিস্টিনা মারি হৌলাহান এটিকে ‘অপরিণত আচরণ’ হিসেবে অভিহিত করে জানতে চান, কেন একজন দেশপ্রেমিক কর্মকর্তাকে এভাবে বিদায় করা হলো। জবাবে হেগসেথ বলেন, জেনারেলরা ‘প্রেসিডেন্টের সন্তুষ্টির ওপর ভিত্তি করে’ দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর পুরোনো সংস্কৃতি পরিবর্তনের জন্য এই সিদ্ধান্ত জরুরি ছিল।

আরও পড়ুন : ইরানের ৫০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

আরও পড়ুন : টানা তৃতীয় দিন কমল স্বর্ণের দাম, ভরি কত?

ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য স্যালুদ কারবাহাল প্রতিরক্ষামন্ত্রীকে সরাসরি ‘অযোগ্য’ অভিহিত করে বলেন, মিস্টার হেগসেথ, গতবার আপনি যখন এখানে এসেছিলেন তখন আমি যা বলেছিলাম তাতেই আমি অনড় আছি। আপনি তখনও অযোগ্য ছিলেন, এখনও অযোগ্য। অযোগ্যতার ক্ষেত্রে আপনি এমন এক উপহার, যিনি ক্রমাগত নিজেকে বিলিয়ে যাচ্ছেন।

শুনানিতে প্রথমবারের মতো ‘অপারেশন এপিক ফিউরির’ (ইরান যুদ্ধ) দাপ্তরিক ব্যয়ের হিসাব সামনে আসে। প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা স্বীকার করেন, এখন পর্যন্ত এই যুদ্ধে প্রায় ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার ব্যয় হয়েছে। কংগ্রেস সদস্য রো খান্না অভিযোগ করেন, এই যুদ্ধের ফলে প্রতিটি মার্কিন পরিবারকে বছরে গড়ে ৫ হাজার ডলার বাড়তি খরচ করতে হচ্ছে। হেগসেথ এই প্রশ্নগুলোকে ‘সস্তা কৌশল’ বলে উড়িয়ে দিয়ে দাবি করেন, ইরানের পারমাণবিক বোমা ঠেকানোর মূল্যের কাছে এই খরচ কিছুই নয়। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে আর কত মাস লাগবে- এমন প্রশ্নের উত্তরে হেগসেথ বলেন, শত্রুর সামনে তাদের কৌশল প্রকাশ করবেন না।

আরও পড়ুন : ইরানের ওপর নৌ-অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে, বললেন ট্রাম্প

আরও পড়ুন : বিধানসভা নির্বাচনে চমক দেখাতে যাচ্ছে থালাপতি বিজয়ের দল

কংগ্রেস সদস্য মোল্টন ও ডেলুজিও প্রতিরক্ষামন্ত্রীর আগের দেওয়া ‘নো কোয়ার্টার, নো মার্সি’ (কোনো ক্ষমা বা দয়া নয়) বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তারা মনে করিয়ে দেন, আত্মসমর্পণকারী শত্রুকে হত্যা করার নির্দেশ দেওয়া জেনেভা কনভেনশন অনুযায়ী একটি যুদ্ধাপরাধ। হেগসেথ সরাসরি এই অভিযোগ খণ্ডন না করে বলেন, ‘প্রতিরক্ষা দপ্তর জেতার জন্য লড়াই করে।’ এছাড়া যুদ্ধে ছয় মার্কিন সেনার মৃত্যু ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি নিয়ে কংগ্রেস সদস্যদের প্রশ্নের মুখে হেগসেথ দাবি করেন, সৈন্যরা সুরক্ষিত ছিল। ক্ষয়ক্ষতির তথ্যগুলো মিথ্যা।

শুনানি চলাকালীন হেগসেথ বারবার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ওপর দায় চাপানোর চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধে কোনো জবাবদিহি ছাড়াই অর্থ ঢালা হয়েছে। এদিকে, অভ্যন্তরীণ রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি সরাসরি উত্তর না দেওয়ায় কংগ্রেসওম্যান তোকুদা মন্তব্য করেন, হেগসেথের আনুগত্য সংবিধানের প্রতি নয় বরং কেবল প্রেসিডেন্টের প্রতি।

শুনানির শেষ পর্যায়ে ডেমোক্র্যাট সদস্য জ্যাকার্স বলেন, যদি এই ধ্বংসাত্মক পরিস্থিতিই হেগসেথের কাছে ‘বিজয়’ মনে হয়, তবে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলা উচিত। অনেক সদস্যই যুদ্ধের ব্যর্থতা ও অযোগ্যতার দায়ে প্রতিরক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন। সূত্র : মেইডাসটাচ

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী ইরান যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৫ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ শনাক্ত
০১ মে ২০২৬
যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ৭ বছর পর সরাসরি বিমান চলাচল শুরু
৩০ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ, কেন্দ্রবিন্দুতে আফ্রিকা
  2. ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : জার্মানির চ্যান্সেলর
  3. ইরান যুদ্ধের ধাক্কায় ইউরোপে মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৩ শতাংশে
  4. ইরান যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের
  5. যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৯
  6. মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ‘যুক্তরাষ্ট্রের পুতুল ঘাঁটি দায়ী’: মোজতবা খামেনি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x