Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫০, ০৪ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ০৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫০, ০৪ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ০৪ মে ২০২৬
আরও খবর
৭ মে মুখ্যমন্ত্রী হিসেবে ‘শপথ নিচ্ছেন’ থালাপতি বিজয়
মমতা পদত্যাগ না করলে কী হবে পশ্চিমবঙ্গে?
নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে ২ জন নিহতের অভিযোগ
পদত্যাগ করব না, পরাজয়টা ছিল ষড়যন্ত্রের : মমতা
নির্বাচনে জিতেছেন থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলেও

পশ্চিমবঙ্গে বুথফেরত জরিপের নানা ফল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫০, ০৪ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ০৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫০, ০৪ মে ২০২৬
আপডেট: ১০:৩২, ০৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে, অধিকাংশ জরিপেই বিজেপি এগিয়ে। তারা সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ১৪৮ ছুঁয়ে ফেলেছে। কোনো কোনো জরিপে আবার তৃণমূল এগিয়ে রয়েছে। তবে সব জায়গাতেই বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতের নির্বাচনি ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথফেরত বা প্রাক নির্বাচনি জনমত সমীক্ষা মেলে না। তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। ম্যাট্রিজ়ের বুথফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গে ১৪৬ থেকে ১৬১টি আসন পেতে চলেছে বিজেপি। তৃণমূল পাচ্ছে ১২৫ থেকে ১৪০টি আসন। অন্যরা ছয় থেকে ১০টি আসন পেতে পারে বলে ম্যাট্রিজ়ের জরিপে দেখা গিয়েছে। তবে বাম বা কংগ্রেস এ রাজ্যে আসন পাবে না না বলে দাবি করা হয়েছে। খবর আনন্দবাজারের।

চাণক্য স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গের যে জরিপ প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, বিজেপি ১৫০ আসন পার করেছে। ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে তারা এমনটিই বলা হয়েছে জরিপটিতে। এছাড়া তৃণমূল পাচ্ছে ১৩০ থকে ১৪০টি আসন। অন্যরা ৬ থেকে ১০টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। তবে এ জারিপে বাম এবং কংগ্রেসের আসন শূন্য।

পিপল্‌স পাল্‌সের জরিপে অবশ্য তৃণমূল এগিয়ে। এ জরিপে তারা পাচ্ছে ১৭৮ থেকে ১৮৯টি আসন। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। অন্যদের মধ্যে কংগ্রেস ১ থেকে ৩টি আসন এবং বাম শূন্য থেকে একটি আসনে জয় পেতে পারে বলে এই জরিপে দাবি করা হয়েছে।

পি-মার্কের জরিপে পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তাদের মতে, এ রাজ্যে ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে বিজেপি। অন্যদিকে, তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যদের কোনো আসন দেওয়া হয়নি এই জরিপে।

প্রজা পোলের জরিপে বিজেপিকে ১৭৮ থেকে ২০৮টি আসনে এগিয়ে রাখা হয়েছে। তৃণমূল পেতে পারে ৮৫ থেকে ১১০টি আসন। অন্য দলগুলি শূন্য থেকে পাঁচটি আসনে জিততে পারে বলে এই জরিপে দাবি করা হয়েছে।

পোল ডায়েরির জরিপ বলছে, পশ্চিমবঙ্গে ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন। অন্যদের পাঁচ থেকে নয়টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হচ্ছে এই জরিপে।

জনমত পোল্‌সের জরিপে আবার তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। ১৯৫ থেকে ২০৫টি আসন পেয়ে রাজ্যটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতা ধরে রাখবে বলে দাবি করা হচ্ছে এই জরিপে। বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন। কংগ্রেসকে এক থেকে তিনটি আসন এবং বামেদের শূন্য থেকে একটি আসন দেওয়া হয়েছে। অন্যেরা পেতে পারে তিন থেকে পাঁচটি আসন।

জেভিসির জরিপে তৃণমূলকে ১৩১ থেকে ১৫২টি আসন দেওয়া হয়েছে। বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৫৯টি আসন। কংগ্রেসকে শূন্য থেকে দুটি আসন দেওয়া হয়েছে এই জরিপে।

গত বুধবার (২৯ এপ্রিল) ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় সাত জেলার ১৪২টি আসনে ভোট হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ভোটার তালিকার সংশোধনের (এসআইআর) পর এ বছর ভোটের হার অন্যান্য বারের তুলনায় অনেক বেশি। পশ্চিমবঙ্গের ভোটদানের হার রেকর্ড গড়ে ফেলেছে ইতোমধ্যেই। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে রাজ্যটিতে।

ভারত জরিপ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০৫ মে ২০২৬
নির্বাচনে জিতেছেন থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলেও
০৫ মে ২০২৬
থালাপতি বিজয়ের জয়ে রজনীকান্ত-রাশমিকাদের শুভেচ্ছা বার্তা
০৪ মে ২০২৬
যেভাবে ভাঙল মমতার দুর্গ, নেপথ্যে যে ৫ কারিগর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নির্বাচনে জিতেছেন থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলেও
  2. বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  3. থালাপতি বিজয়ের সাফল্যের দিনে তৃষার ‘মুখ্যমন্ত্রী’ হওয়ার ভিডিও ভাইরাল
  4. থালাপতি বিজয়ের জয়ে রজনীকান্ত-রাশমিকাদের শুভেচ্ছা বার্তা
  5. কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয়
  6. অভিনয় থেকে রাজনীতি : মুখ্যমন্ত্রীর চেয়ারে কি বসবেন থালাপতি বিজয়?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x