Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১১ মে ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১১ মে ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১১ মে ২০২৬
আরও খবর
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
বিক্ষোভে দমনপীড়ন, মোদির পদত্যাগ দাবি রাহুল গান্ধীর
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা ‘ককরোচ পার্টির’
ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু

ভারতীয় শেয়ার বাজারে ধস, রুপির রেকর্ড পতন

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১১ মে ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১১ মে ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১১ মে ২০২৬

জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মিতব্যয়িতার’ আহ্বান ভারতীয় অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। সোমবার (১১ মে) ভারতের শেয়ার বাজারে বড় পতন হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। খবর রয়টার্সের।

সোমবার ভারতের শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে, যেখানে মার্কিন ডলারের বিপরীতে রুপির মান শূন্য দশমিক ৯ শতাংশ কমে ইতিহাসের সর্বনিম্ন ৯৫.৩১ রুপিতে দাঁড়িয়েছে। একদিনের ব্যবধানে এটি গত ২৭ মার্চের পর সবচেয়ে বড় দরপতন। শেয়ার বাজারের প্রধান সূচক নিফটি-৫০ ১ দশমিক ৪৯ শতাংশ কমে ২৩ হাজার ৮১৫ দশমিক ৮৫ পয়েন্টে এবং বিএসই সেনসেক্স ১ দশমিক ৭ শতাংশ কমে ৭৬ হাজার ১৫ দশমিক ২৮ পয়েন্টে নেমে এসেছে। বাজারের প্রধান ১৬টি খাতের মধ্যে ১৩টিই লোকসানের মুখে পড়েছে এবং ক্ষুদ্র ও মাঝারি উভয় ধরনের শেয়ারের দাম গড়ে প্রায় ১ দশমিক ৫ শতাংশ করে কমেছে।

অস্থিরতার কারণ

বাজারের এই অস্থিরতার পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিতব্যয়িতার আহ্বানকে। তিনি জ্বালানি সাশ্রয়, আমদানি হ্রাস ও স্বর্ণ কেনার বিষয়ে দেশবাসীকে সতর্ক হতে বললে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব নাকচ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০৪ ডলারে পৌঁছেছে। ভারত সরকার পেট্রোল-ডিজেলের দাম না বাড়ানোর সিদ্ধান্তে অনড় থাকলেও বিশ্ববাজারে তেলের এই উচ্চমূল্য তেল বিপণনকারী সংস্থাগুলোর মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলছে, যা সামগ্রিক বাজারকে অস্থিতিশীল করে তুলেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতসমূহ

প্রধানমন্ত্রীর স্বর্ণ কেনায় নিরুৎসাহিত করার আহ্বানে গহনা শিল্পের শেয়ারে বড় পতন হয়েছে, যেখানে টাইটান ও কল্যাণ জুয়েলার্সের মতো প্রতিষ্ঠানের শেয়ার ৬ দশমিক ৭ শতাংশ থেকে ৯ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমেছে। তেলের দাম বাড়ায় পরিবহণ ও পর্যটন খাতও বড় লোকসানের মুখে পড়েছে, যার ফলে বিমান সংস্থা ইন্ডিগোর শেয়ার ৪ দশমিক ৯ শতাংশ এবং বিভিন্ন হোটেলের শেয়ার দর উল্লেখ্যযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতেও মন্দা দেখা দিয়েছে; রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সূচক ২ দশমিক ৫ শতাংশ নিচে নেমে গেছে ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শেয়ার দর কমেছে ৪ দশমিক ৫ শতাংশ।

তবে এই মন্দার মধ্যেও কৃষি রাসায়নিক সংস্থা ইউপিএল ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর ইন্ডিয়ার শেয়ারের দাম কিছুটা বেড়েছে। মূলত আন্তর্জাতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ সাশ্রয়ী নীতির ফলে ভারতের বাজারে এই অস্থিরতা আরও কিছুদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারত শেয়ারবাজার ভারতীয় রুপি ভারতীয় ধস
২১ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা ‘ককরোচ পার্টির’
২১ জুলাই ২০২৬
ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু
২১ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা নিয়ে মোদিকে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুলের
২১ জুলাই ২০২৬
এবার মোদি সরকার বিরোধী আন্দোলনে তারকাদের সমর্থন
২১ জুলাই ২০২৬
‘ককরোচ’ আন্দোলনের জেরে মোদির কঠোর সিদ্ধান্ত
২০ জুলাই ২০২৬
পিস্তল-রাইফেল দেখিয়ে বস্তায় স্বর্ণালংকার ভরে পালাল ডাকাতরা
২০ জুলাই ২০২৬
‘চলো সংসদ’ ঘিরে উত্তাল নয়াদিল্লি, ককরোচ পার্টির ওপর লাঠিচার্জ-কাঁদানে গ্যাস
১৯ জুলাই ২০২৬
৩৮ হাজারের চাকরি ছেড়ে চা বিক্রি করে যুবকের আয় ১ লাখ ৮০ হাজার
১৯ জুলাই ২০২৬
বিমার অর্থ পেতে সাপের কামড় খাইয়ে স্বামীকে হত্যা স্ত্রীর!
১৭ জুলাই ২০২৬
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে যা জানাল ভারত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৬০টির বেশি দেশে নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
  2. মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  3. বিক্ষোভে দমনপীড়ন, মোদির পদত্যাগ দাবি রাহুল গান্ধীর
  4. সমঝোতা স্মারকে ইরানের সাফল্য প্রত্যাশা ছাড়ানো, লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র : পেজেশকিয়ান
  5. ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন
  6. যুদ্ধবিরতির আভাসে স্বর্ণের দামে বড় লাফ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x