Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১৪ মে ২০২৬
আপডেট: ১৬:০৩, ১৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১৪ মে ২০২৬
আপডেট: ১৬:০৩, ১৪ মে ২০২৬
আরও খবর
পালিয়ে বিয়ে করায় তরুণীকে হত্যার পর মরদেহ পোড়ালেন মা-ভাই
দিল্লির অন্ধকার ‘শিশু বাজার’ : ছেলেশিশু ৮ লাখ, মেয়ে ৪ লাখ রুপিতে বিক্রি
শূন্যরেখা থেকে ২০ জনকে সরিয়ে নিল বিএসএফ
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ককে ধর্ষণ বলা যাবে না : এলাহাবাদ হাইকোর্ট
একই দোকানের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫৯

এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা ভারতীয় রুপি

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১৪ মে ২০২৬
আপডেট: ১৬:০৩, ১৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১৪ মে ২০২৬
আপডেট: ১৬:০৩, ১৪ মে ২০২৬

চলতি ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খনিজ তেলের চড়া দাম অব্যাহত থাকায় এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রা বাজারে বড় ধরনের ধস নেমেছে। বিশেষ করে তেল আমদানির ওপর নির্ভরশীল ইন্দোনেশিয়ার মুদ্রা ‘রুপিয়াহ’ ও ভারতের ‘রুপির’ ওপর চাপ বেড়েছে। বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার পুঁজি তুলে নেওয়ার কারণে রুপির মান ৬ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত রয়টার্সের এক নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন : ৬০ বছর আগের ‘রহস্য’ আবার আলোচনায়

আরও পড়ুন : যুদ্ধের সময় কোথায় আত্মগোপনে ছিলেন নেতানিয়াহু, যা জানা গেল

জরিপ অনুযায়ী, এশিয়ার উদীয়মান বাজারগুলোর মধ্যে চলতি বছরে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ভারতীয় রুপি। ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত রুপির মান কমেছে ৬ শতাংশেরও বেশি। মূলত ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা ২০ বিলিয়ন (২ হাজার কোটি) ডলারেরও বেশি পুঁজি তুলে নিয়েছেন, যা গত বছরের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ডিবিএস ব্যাংকের বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে না কমলে কিংবা বিদেশি পোর্টফোলিও বিনিয়োগের প্রত্যাবর্তন না ঘটলে রুপির এই পতন ঠেকানো কঠিন হবে। উল্লেখ্য, ২০২৫ সালের জুনের মাঝামাঝি সময় থেকেই রুপির ওপর এই মন্দার ধারা বজায় রয়েছে।

ইন্দোনেশিয়ান রুপিয়াহ

চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রুপিয়াহর মান প্রথম বারের মতো ১৭ হাজার ৫০০-এর মনস্তাত্ত্বিক সীমা পেরিয়ে ১৭ হাজার ৫৩৫-এ ঠেকেছে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। ১০ জন বাজার বিশ্লেষকের ওপর করা এই জরিপ বলছে, রুপিয়াহর ওপর মন্দার এই চাপ ২০২২ সালের অক্টোবরের পর সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ আর্থিক ও শাসনতান্ত্রিক দুর্বলতার কারণে বিনিয়োগকারীরা আগে থেকেই চিন্তিত ছিলেন, যার ওপর নতুন আঘাত হেনেছে তেলের বাড়তি দাম। 

গ্লোবাল এক্স ইটিএফস অস্ট্রেলিয়ার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট বিলি লেউং জানান, জ্বালানি আমদানিকারক দেশ হওয়ায় তেলের এই চড়া মূল্য ইন্দোনেশিয়ার চলতি হিসাবের ঘাটতি বাড়িয়ে দিচ্ছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক ইন্দোনেশিয়ার’ মুদ্রা ধরে রাখার ক্ষমতাকে সীমিত করে ফেলছে। তবে ব্যাংকটির ডেপুটি গভর্নর জানিয়েছেন, রুপিয়াহর বিনিময় হার স্থিতিশীল করতে তারা বাজারে ‘স্মার্ট ইন্টারভেনশন’ বা বিশেষ হস্তক্ষেপ অব্যাহত রাখবেন।

আরও পড়ুন : সামনে তেলের সর্বোচ্চ চাহিদা, ফুরিয়ে আসছে মজুত

আরও পড়ুন : দীর্ঘদিনের পরিত্যক্ত গাড়ি, অথচ মামলার টোকেন এলো ‘হাই স্পিডে’ চালানোর

অন্যান্য এশীয় মুদ্রার মিশ্র চিত্র

রুপিয়াহ ও রুপির অবস্থা শোচনীয় হলেও এশিয়ার অন্যান্য কিছু মুদ্রার ওপর থেকে মন্দার চাপ কিছুটা কমেছে। সেমিকন্ডাক্টর, মেমোরি চিপ ও প্রযুক্তি খাতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভালো আয়ের সুবাদে দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে বিদেশি বিনিয়োগের প্রবাহ বেড়েছে। এর ফলে দক্ষিণ কোরিয়ান ওন এবং তাইওয়ান ডলারের ওপর চাপ গত ফেব্রুয়ারির পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। থাই বাথের ওপর চাপও মার্চের পর কিছুটা শিথিল হয়েছে, যদিও জ্বালানির ধাক্কা ও অভ্যন্তরীণ রাজস্ব উদ্বেগে চলতি বছর বাথের মান ২ দশমিক ৭২ শতাংশ কমেছে।

অন্যদিকে, সিঙ্গাপুরের ডলার ও মালয়েশিয়ান রিংগিতের ক্ষেত্রে আশাবাদের পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংকের নিরাপদ অর্থনৈতিক নীতি ও মালয়েশিয়া নিজে একটি তেল-গ্যাস রপ্তানিকারক দেশ হওয়ায় এই দুটি মুদ্রা বৈশ্বিক সংকটের মাঝেও বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ভারত ইন্দোনেশিয়া রুপি মুদ্রা
২০ জুন ২০২৬
একই দোকানের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫৯
১৯ জুন ২০২৬
ভারতে দ্বাদশ শ্রেণির পর পড়াশোনা বন্ধ করে দিতে বললেন ব্যবসায়ী
১৮ জুন ২০২৬
সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী
১৭ জুন ২০২৬
 ‘মা-বাবা, তোমাদের ভালোবাসি’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
১৭ জুন ২০২৬
পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ
১৩ জুন ২০২৬
ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫
১৩ জুন ২০২৬
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
১৩ জুন ২০২৬
সেনা বহনকারী ভারতীয় উড়োজাহাজ বিধ্বস্ত
১২ জুন ২০২৬
১১ কেজি গাঁজাসহ বিমানবন্দরে মডেল গ্রেপ্তার
১২ জুন ২০২৬
বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মৈত্রী ভাঙতে ইরানের সামনে বড় সুযোগ
  2. সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু, মধ্যস্থতায় কারা?
  3. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কার লাভ? বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট
  4. লেবাননে চলমান সংঘাত প্রধান আলোচ্য বিষয় : ইরান
  5. ট্রাম্প-মেলোনির ঝগড়া থামছেই না
  6. হরমুজ প্রণালি ফের বন্ধ, সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x