Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আফ্রিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১৬ মে ২০২৬
আপডেট: ১৪:১৩, ১৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১৬ মে ২০২৬
আপডেট: ১৪:১৩, ১৬ মে ২০২৬
আরও খবর
হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২২৪
কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে : ডব্লিউএইচও
সাতক্ষীরায় কারাবন্দি সাবেক আইনজীবীর মৃত্যু
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

কঙ্গোতে নতুন করে ইবোলার প্রাদুর্ভাব, ৮০ জনের মৃত্যু

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১৬ মে ২০২৬
আপডেট: ১৪:১৩, ১৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১৬ মে ২০২৬
আপডেট: ১৪:১৩, ১৬ মে ২০২৬

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে নতুন করে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করেছে আফ্রিকার শীর্ষ জনস্বাস্থ্য সংস্থা আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন।

সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২৪৬টি সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের বেশিরভাগই স্বর্ণখনি এলাকা মংগওয়ালু ও রামপোয়ারার বাসিন্দা। খবর বিবিসির। 

এদিকে প্রতিবেশী দেশ উগান্ডা শুক্রবার (১৫ মে) কঙ্গো থেকে আসা একজন ইবোলা আক্রান্ত রোগী শনাক্তের কথা নিশ্চিত করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৫৯ বছর বয়সী এক ব্যক্তি বৃহস্পতিবার (১৪ মে) মারা যান এবং পরীক্ষায় তার শরীরে ইবোলা ভাইরাস ধরা পড়ে।

১৯৭৬ সালে প্রথম ইবোলা শনাক্ত হয় ডিআর কঙ্গোতে। ধারণা করা হয়, বাদুড় থেকে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়েছে। এটি দেশটিতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব।

ইবোলা সরাসরি শরীরের তরল পদার্থের সংস্পর্শে বা ক্ষতস্থানের মাধ্যমে ছড়ায়। এতে তীব্র রক্তক্ষরণ ও অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি থাকে।

রোগটির প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথা, দুর্বলতা, মাথাব্যথা ও গলাব্যথা। পরে বমি, ডায়রিয়া, শরীরে র‍্যাশ এবং রক্তক্ষরণ দেখা দিতে পারে।

বর্তমানে ইবোলার নিশ্চিত কোনো চিকিৎসা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ রোগে গড় মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ।

দেশটির রাজধানী কিনশাসার ইনস্টিটিউট ন্যাশনাল ডি রেচের্চে বায়োমেডিকেলে করা প্রাথমিক পরীক্ষায় ২০টি নমুনার মধ্যে ১৩টিতে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন ভাইরাসটির ধরন নির্ধারণে আরও পরীক্ষা চলছে।

আফ্রিকা সিডিসি জানিয়েছে, ৮০ জন মৃতের মধ্যে চারজনের সংক্রমণ পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে।

ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়াতেও সন্দেহভাজন আরও কিছু রোগী শনাক্ত হয়েছে, যদিও পরীক্ষার ফল এখনও আসেনি।

স্বাস্থ্য সংস্থাটি সতর্ক করেছে, রামপোয়ারা ও বুনিয়ার ঘনবসতিপূর্ণ এলাকা এবং মংগওয়ালুর খনিশিল্পের কারণে ভাইরাস আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি।

আফ্রিকা সিডিসির নির্বাহী পরিচালক ডা. জ্যঁ কাসেয়া বলেন, আক্রান্ত অঞ্চল ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে মানুষের চলাচল বেশি হওয়ায় আঞ্চলিক সমন্বয় জরুরি।

ডিআর কঙ্গো সরকার এখনও আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাব ঘোষণা করেনি। তবে শুক্রবার এ বিষয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

আফ্রিকা সিডিসি জানিয়েছে, ডিআর কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে সীমান্ত নজরদারি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

ইতুরি অঞ্চলটি ২০২১ সাল থেকে সামরিক শাসনের অধীনে রয়েছে। এলাকাটিতে দীর্ঘদিন ধরে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দমনে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এর মধ্যে এলাইড ডেমােক্রেটিক ফোর্স নামের একটি গোষ্ঠীও রয়েছে, যারা ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত।

গত ৫০ বছরে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলায় প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ডিআর কঙ্গোতে সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাব হয়েছিল ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে। তখন প্রায় ২ হাজার ৩০০ মানুষ মারা যান।

সবশেষ গত বছর মধ্যাঞ্চলের কাসাই প্রদেশের বুলাপে এলাকায় ইবোলা প্রাদুর্ভাবে ৪৫ জনের মৃত্যু হয়।

ডিআর কঙ্গো কঙ্গো ইবোলা মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: ডিআর কঙ্গো

২২ মে ২০২৬
কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
০২ ফেব্রুয়ারি ২০২২
মার্কেটে বিদ্যুতের তার ছিঁড়ে ২৬ জনের মৃত্যু
৩০ জানুয়ারি ২০২২
জাতিসংঘের দুই কর্মকর্তা হত্যা : কঙ্গোয় ৫১ জনের মৃত্যুদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শান্তি আলোচনার জন্য কাতারে ইরানি কর্মকর্তারা
  2. ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই হবে ‘চমৎকার ও অর্থবহ’ : ট্রাম্প
  3. পবিত্র হজের খুতবা কাল, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাত
  4. মুদ্রাস্ফীতির শঙ্কায় বাড়ল স্বর্ণের দাম
  5. হজের খুতবা অনুবাদ হবে ৩৫ ভাষায়
  6. পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করছেন ১৫ লাখের বেশি মুসলমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x