Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ১৯ মে ২০২৬
আপডেট: ২০:২৯, ১৯ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ১৯ মে ২০২৬
আপডেট: ২০:২৯, ১৯ মে ২০২৬
আরও খবর
ইরানের সঙ্গে সংঘাত এড়াতে ট্রাম্পকে আলোচনার তাগিদ এরদোয়ানের
সংঘাত শুরুর পর ২০০টির বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিতের দাবি আইআরজিসির
বিরল খনিজের খোঁজে ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা
আলী খামেনির চেহলাম পালন করবে ইরান, তত্ত্বাবধানে মোজতবা খামেনি
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল

যুদ্ধ বন্ধে ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনা

এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ১৯ মে ২০২৬
আপডেট: ২০:২৯, ১৯ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ১৯ মে ২০২৬
আপডেট: ২০:২৯, ১৯ মে ২০২৬
ফাইল ছবি

চলমান সংঘাতের অবসান ঘটিয়ে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে একটি সংশোধিত ১৪ দফার নতুন শান্তি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের এই নতুন শান্তি প্রস্তাবের পর এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অনুরোধে তেহরানের ওপর নির্ধারিত সামরিক হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

সোমবার (১৮ মে) ট্রাম্প জানান, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্য তাদের সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর এখন ‘খুব ভালো সম্ভাবনা’ তৈরি হয়েছে। তবে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করে বলেছেন, ইরান যদি কোনো গ্রহণযোগ্য চুক্তিতে না আসে, তবে যেকোনো মুহূর্তে তাদের ওপর বড় ধরনের পূর্ণাঙ্গ হামলা চালানো হবে।

যুদ্ধ শুরু হওয়ার ছয় সপ্তাহ পর, গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়। এর পর থেকে সংঘাত অনেকটাই কমেছে, কিন্তু স্থায়ী শান্তি চুক্তি এখনো অধরাই রয়ে গেছে। এর মধ্যেই সোমবার সৌদি আরব জানিয়েছে, তারা তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এর আগের দিনই সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা হয়েছিল। শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার মাঝেই এই ড্রোন হামলার ঘটনাগুলো নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে।

হামলা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে লিখেছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি মঙ্গলবারের নির্ধারিত হামলাটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে তিনি প্রতিরক্ষামন্ত্রী ও মার্কিন সামরিক বাহিনীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একটি গ্রহণযোগ্য চুক্তি না হলে যেকোনো মুহূর্তে ইরানের ওপর বড় আকারের হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে।

ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনা

পরিকল্পনার বিস্তারিত ও পারষ্পরিক দাবি ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনার সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা না হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরান মূলত তাদের বিদেশে আটকে থাকা টাকা ফেরত ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া, ইরান তাদের ওপর হওয়া হামলার ক্ষতিপূরণ, মার্কিন নৌ-অবরোধের অবসান ও লেবাননসহ সব জায়গায় যুদ্ধ বন্ধের দাবি তুলেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে ও হরমুজ প্রণালির ওপর থেকে অবরোধ তুলে নেয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধের প্রধান কারণ

ইউরেনিয়ামের মজুত : যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক, যা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। কিন্তু ইরান তা সরাসরি দিতে রাজি নয়, তবে রাশিয়ার কাছে এই মজুত জমা রাখার একটি প্রস্তাব তারা বিবেচনা করছে।

হরমুজ প্রণালি ও তেলের বাজার : গত মার্চ থেকে ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। তারা এই পথ দিয়ে যাওয়া জাহাজের ওপর ট্যাক্স বা টোল বসাতে চায়। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ দিয়ে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম বাড়ছে।

আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী : মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী (যেমন—ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ) নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি রয়েছে। তবে এই বিষয়টি আলোচনার পরবর্তী ধাপের জন্য তুলে রাখা হয়েছে।

ট্রাম্প ইরান যুদ্ধবিরতি পরমাণু চুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: ট্রাম্প

১২ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে : ট্রাম্প
৩১ জুলাই ২০২৬
অস্ত্র সমর্পণে সম্মত হামাস, গাজা থেকে সেনা সরাবে ইসরায়েল
২৯ জুন ২০২৬
দোহায় আগামীকাল ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প
  2. ডলারের দরপতনে বাড়ল স্বর্ণের দাম
  3. হামাসের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন কুশনার
  4. রাশিয়া সফরে মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং
  5. জার্মান সীমান্তে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা বেলজিয়ামের
  6. গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x