Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৮, ০৪ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৮, ০৪ জুন ২০২৬
আরও খবর
তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
যে কারণে বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ৫ শতাংশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৮, ০৪ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৮, ০৪ জুন ২০২৬
ফাইল ছবি

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এই চুক্তির ফলে মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসান ও বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার একটি বৃহত্তর চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। খবর রয়টার্সের।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টা ২৯ মিনিট নাগাদ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ৭৭ সেন্ট বা শূন্য ৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ০৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। তবে তেলের বাজারে ট্রেডাররা কিছুটা সতর্ক অবস্থানে থাকায় দাম কমার এই প্রবণতা একটি নির্দিষ্ট সীমার মধ্যে আটকে ছিল।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের গোপন বার্তা ফাঁস

এর আগে গত বুধবার পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া, কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার পর তেলের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

আরও পড়ুন : সিনেট শুনানিতে তোপের মুখে মার্কো রুবিও

বুধবার গভীর রাতে ইসরায়েল এবং লেবানন সব ধরনের সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ঘোষণা দেয়। এই ঘোষণা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক জট খোলার পথ সুগম করেছে। কারণ, ইরান শুরু থেকেই যেকোনো শান্তি চুক্তির জন্য লেবানন ও ইসরায়েলের মধ্যকার লড়াই বন্ধের শর্ত দিয়ে আসছিল।

পিভিএম অয়েলের বিশ্লেষক জন ইভান্স বলেন, ইরান সবসময়ই লেবানন তথা হিজবুল্লাহর ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের ওপর জোর দিয়ে আসছিল, এবং এই যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘদিনের সেই অচলাবস্থার একটি বড় অগ্রগতি বা ব্রেকথ্রু দেখা যাচ্ছে।

আরও পড়ুন : আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরীর সঙ্গে বিভ/ৎসতা, ফুটবল ম্যাচ নিয়ে ব্যস্ত পুলিশ!

একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। তবে আলোচনায় এখনও বড় কোনো অগ্রগতি না হলেও উভয় পক্ষই একে অপরের কাছে পাঠানো প্রস্তাবের খসড়াগুলো পর্যালোচনা করছে।

এদিকে মার্কিন হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনার একটি বড় ধরনের অগ্রগতি চলতি সপ্তাহান্তেই দৃশ্যমান হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে, রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা ব্লক করতে একটি প্রস্তাব অনুমোদন করেছে। তবে এটি কার্যকর হতে হলে মার্কিন উচ্চকক্ষ সিনেটের অনুমোদনের পাশাপাশি ট্রাম্পের সম্ভাব্য ভেটো ক্ষমতা বাতিলের জন্য উভয় কক্ষেরই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে।

ইউবিএস ব্যাংকের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বাজার পরিস্থিতি নিয়ে বলেন, বাজারে তেলের সরবরাহ যতক্ষণ পর্যন্ত সীমিত থাকবে, ততক্ষণ তেলের দামের ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতাই বজায় থাকবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, গত ২৯ মে শেষ হওয়া সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেলের মজুত ৮০ লাখ ব্যারেল কমে ৪৩৩ দশমিক ৭ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। রয়টার্সের জরিপে বিশ্লেষকেরা যেখানে ৪০ লাখ ব্যারেল মজুত কমার পূর্বাভাস দিয়েছিলেন, বাস্তব চিত্র তার দ্বিগুণ দেখা গেছে।

আরও পড়ুন : এবার ‘জেমস বন্ড’ সাজে হাজির হলেন ট্রাম্প!

পাশাপাশি, বৈশ্বিক বাজারে দুর্বল চাহিদার কারণে চীনা ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা দাম কমিয়ে দেওয়ায় গত এপ্রিলের পর এই প্রথম ইরানি তেলের দামে বড় ছাড় দেখা গেছে, যার প্রভাব পড়েছে রুশ তেলের প্রিমিয়াম মূল্যের ওপরও।

জ্বালানি তেল বিশ্ববাজার

সংশ্লিষ্ট সংবাদ: জ্বালানি তেল

১৩ জুন ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ৫ শতাংশ
১২ জুন ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
১১ জুন ২০২৬
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
  2. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প
  3. ইরানের বর্তমান নেতৃত্ব বিচক্ষণ : ট্রাম্প
  4. যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ
  5. ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় জি-৭ সম্মেলনে পৌঁছেছেন জেলেনস্কি
  6. যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x