Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ১১ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৬, ১১ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ১১ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৬, ১১ জুন ২০২৬
আরও খবর
ইরানে হামলা স্থগিতের ঘোষণা, চুক্তি স্বাক্ষরের আশা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত
এবার মার্কিন কমান্ড সেন্টারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইরানে দ্বিতীয় দফায় ভয়াবহ বিমান হামলা যুক্তরাষ্ট্রের
ট্রাম্প প্রশাসনের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল?

‘মুদ্রাস্ফীতি ভালোবাসি’, ট্রাম্পের এই মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রে তোলপাড়

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ১১ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৬, ১১ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ১১ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৬, ১১ জুন ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড হয়েছে। মে মাসে পণ্যমূল্য গত বছরের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। এর আগে এপ্রিল মাসে এই হার ছিল ৩ দশমিক ৮ শতাংশ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি খরচ বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। খবর বিবিসির। 

দেশের বাজারে হু হু করে দাম বাড়লেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটাই নির্বিকার। এরই মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মুদ্রাস্ফীতিকে ভালোবাসি।’ তার এমন মন্তব্যের পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। সিনেটের ডেমোক্রেটিক লিডার চাক শুমার এক্সে (টুইটার) লিখেছেন, ‘জনগণের প্রতি তার অবজ্ঞার কোনো সীমা নেই।’ অবশ্য পরে ট্রাম্প দাবি করেন, তার বক্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি মূলত বোঝাতে চেয়েছিলেন, যুদ্ধ সত্ত্বেও মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে অনেক কম রয়েছে। যুদ্ধ শেষ হলেই পণ্যের দাম দ্রুত নিচে নেমে আসবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন। ট্রাম্প জানান, ২০২৬ সালের শুরুতে তিনি আইওয়ায় প্রতি গ্যালন পেট্রল ১ দশমিক ৮৫ ডলারে বিক্রি হতে দেখেছেন। খুব শিগগিরই মার্কিন অর্থনীতি আবারও সেই স্তরে ফিরে আসবে। 

যুক্তরাষ্ট্রে টানা তিন মাস ধরে পণ্যের দাম বেড়েই চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প যখন ইরানে বিমান হামলা শুরু করেন, তখন প্রতি গ্যালন রেগুলার পেট্রলের গড় দাম ছিল ২ দশমিক ৯৮ ডলার। মে মাসে তা বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ১৫ ডলারে ঠেকেছে। সার্বিক গ্যাস ও বিদ্যুৎ বিল গত বছরের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেড়েছে। মার্কিন হামলার জবাবে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ অবরুদ্ধ করে রেখেছে। বিশ্ববাজারের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, যুদ্ধ এখনই থেমে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হতে ২০২৭ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।

মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক সংকট তৈরি করেছে। কারণ ভোটারদের কাছে বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের নাম ‘অর্থনীতি’।

এই পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভের’ নতুন গভর্নর কেভিন ওয়ারশের ওপর সুদের হার বাড়ানোর জন্য তীব্র চাপ সৃষ্টি করছে। এর আগে ট্রাম্প তার পূর্ববর্তী গভর্নর জেরোম পাওয়েলকে সুদের হার কমানোর জন্য বারবার চাপ দিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, ফেড সুদের হার বর্তমানের (৩ দশমিক ৫ শতাংশ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশ) চেয়ে আরও বাড়াতে বাধ্য হতে পারে।

ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন অবশ্য মনে করেন, শুধু মে মাসের এই বৃদ্ধিই সুদের হার বাড়ানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তবে ‘ওয়েলথ ক্লাবের‘ ইনভেস্টমেন্ট ম্যানেজার আইজ্যাক স্টেল বলেন, সাম্প্রতিক কর্মসংস্থানের চাঙ্গা ভাব এবং এই মূল্যস্ফীতির ডেটা পর্যালোচনা করলে সুদের হার বৃদ্ধিই হবে সবচেয়ে যৌক্তিক।

ট্রাম্প যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: ট্রাম্প

০৪ জুন ২০২৬
এবার ‘জেমস বন্ড’ সাজে হাজির হলেন ট্রাম্প!
১৯ মে ২০২৬
চীন ইরানে অস্ত্র পাঠাবে না : ট্রাম্প
১৯ মে ২০২৬
যুদ্ধ বন্ধে ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্প প্রশাসনের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল?
  2. ইরানের বিরুদ্ধে ‘হামলা অব্যাহত’ রাখার কড়া বার্তা ট্রাম্পের
  3. জন্মদিনের কেকে ধাতব তার, গিলে ফেলল ৩ বছরের শিশু
  4. দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১২
  5. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে ২ মাসের মধ্যে সর্বনিম্ন
  6. প্রথমবারের মতো ড্রোনের সাহায্যে বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলট উদ্ধার করল যুক্তরাষ্ট্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x