Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২৩:০৪, ২৪ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২৩:০৪, ২৪ জুন ২০২৬
আরও খবর
একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?
পতনের পর আজ যে দামে মিলছে স্বর্ণ
বিশ্ববাজারে বড় ধস, আগের দামে ফিরছে স্বর্ণ
স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

স্বর্ণের দামে বড় পতন, ৭ মাসের মধ্যে সর্বনিম্ন

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২৩:০৪, ২৪ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২৩:০৪, ২৪ জুন ২০২৬
স্বর্ণের ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় চড়া রাখার আভাস দেওয়ায় আজ বুধবার (২৪ জুন) স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ডলারের নিচে নেমে গেছে। ২০২৫ সালের নভেম্বর মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এই স্তরের নিচে নামলো। মার্কিন ডলারের সূচক শক্তিশালী হতে থাকায় অন্যান্য দেশের মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারের মূল্যে বিক্রি হওয়া এই মূল্যবান ধাতুটি কেনা আরও বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। খবর এএফপির।

সুদের হার বৃদ্ধি ও ইরান যুদ্ধের প্রভাব

সর্বশেষ নীতি নির্ধারণী সভায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়ার পর থেকেই চলতি বছর সুদের হার আরও বাড়ার বিষয়ে বাজি ধরছেন ব্যবসায়ীরা। এর পাশাপাশি চলমান ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির আশঙ্কা প্রকাশ পাওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সাধারণত সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়, কারণ এটি থেকে সরাসরি কোনো লভ্যাংশ পাওয়া যায় না।

স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াং এ বিষয়ে বলেন, ফেডারেল রিজার্ভের কঠোর মনোভাবের কারণে বাজার আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই সুদের হার বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে। এর সঙ্গে মার্কিন ডলারের সূচক ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো এবং মূল্যস্ফীতি কমার প্রত্যাশা—সব মিলিয়ে মূল্যবান ধাতুগুলোর ওপর তীব্র চাপ তৈরি করছে। তবে তিন হাজার ৯০০ ডলারের ঠিক নিচেই স্বর্ণের একটি শক্তিশালী সাপোর্ট বা ভিত্তি রয়েছে এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনও স্বর্ণ কেনা অব্যাহত রেখেছে। তাই বাজার একেবারে ধসে পড়ার আশঙ্কা কম, তবে একটি দীর্ঘ সময় ধরে বাজার স্থিতিশীল বা মন্দাভাব বজায় রাখতে পারে।

গত জানুয়ারি মাসের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম রেকর্ড ৫,৫৯৪.৮২ ডলারে উঠেছিল। সেই ঐতিহাসিক সর্বোচ্চ চূড়া থেকে এখন পর্যন্ত প্রতি আউন্সে স্বর্ণের দাম প্রায় ১,৫০০ ডলারেরও বেশি কমে গেছে।

স্বর্ণের দামের এই টানা পতনের কারণে নেদারল্যান্ডস ভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকরা তাদের পূর্বের পূর্বাভাস সংশোধন করেছেন। নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম হতে পারে ৪ হাজার ৩০০ ডলার (যা আগে ৪ হাজার ৮৫০ ডলার অনুমান করা হয়েছিল) এবং চতুর্থ প্রান্তিকে গড় দাম দাঁড়াতে পারে ৪ হাজার ৬০০ ডলারে (যা আগে ৫ হাজার ডলার অনুমান করা হয়েছিল)।

স্বর্ণ স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজার মার্কিন ডলার ফেডারেল রিজার্ভ বৈশ্বিক অর্থনীতি

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

৪ ঘন্টা আগে
একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?
৬ ঘন্টা আগে
পতনের পর আজ যে দামে মিলছে স্বর্ণ
২৪ জুন ২০২৬
বিশ্ববাজারে বড় ধস, আগের দামে ফিরছে স্বর্ণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নইলে ট্রাম্পের হাতে বিকল্প রয়েছে : রুবিও
  2. স্বর্ণের দামে বড় পতন, ৭ মাসের মধ্যে সর্বনিম্ন
  3. ডেমোক্রেট দুর্গ ভেঙে নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ জোহরান মামদানি
  4. পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা
  5. বিশ্ববাজারে বড় ধস, আগের দামে ফিরছে স্বর্ণ
  6. অস্ট্রেলিয়ায় ছড়াচ্ছে এইচ৫ বার্ড ফ্লু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x