Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১০:৫৬, ২৫ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১০:৫৬, ২৫ জুন ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে নেইমার

জাপানেও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১০:৫৬, ২৫ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১০:৫৬, ২৫ জুন ২০২৬
প্রতীকী ছবি

জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে হোনশুর ইওয়াতে প্রিফেকচারের অদূরে সমুদ্রে এই ভূমিকম্প অনুভূত হয়।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই শক্তিশালী কম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এর আগে বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় ৭ দশমিক ১ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য ভবন ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খবর এএফপির। 

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল টোকিও থেকে কয়েকশ মাইল দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও রাজধানীতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। জেএমএ প্রথমে ভূমিকম্পের মাত্রা ৬ দশামক ৯ বললেও পরবর্তীতে তা সংশোধন করে ৭ দশমিক ২ ঘোষণা করে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৪৪ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সতর্কতাস্বরূপ দেশটির জনপ্রিয় ‘শিনকানসেন’ বুলেট ট্রেন সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র মিনোরু কিহারা এক বিবৃতিতে বলেন, এই মুহূর্তে কোনো মানুষের হতাহত হওয়ার তথ্য আমাদের কাছে নেই। তবে ক্ষয়ক্ষতির পরিস্থিতি মূল্যায়ন করতে আমরা সার্বক্ষণিক নজরদারি ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।

অন্যদিকে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চলের কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ত্রুটি দেখা যায়নি।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের কারণে কিছু এলাকায় লিফটে মানুষ আটকে পড়ার ঘটনা ঘটেছে। হাচিনোহে অঞ্চলে একটি ট্যাংকার ট্রাক উল্টে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে হাচিনোহে শহরের ট্রাফিক লাইট স্বাভাবিকভাবে কাজ করছে। রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আমোরি প্রিফেকচারের হাশিকামি শহরের প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আমোরি প্রিফেকচারের বাসিন্দা মুতসুমি শিমোহাতা (৬১) ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, আমি তখন বাড়িতে ছিলাম। আচমকা স্মার্টফোনে ভূমিকম্পের অ্যালার্ম বেজে ওঠে এবং তীব্র ঝাঁকুনি শুরু হয়, যা বেশ কিছু সময় ধরে স্থায়ী ছিল। আমার ঘরে শুধু একটি ছবির ফ্রেম নিচে পড়ে গেছে। তবে অফিস ভবনের স্বয়ংক্রিয় দরজা লক হয়ে গেছে এবং ছাদের কিছু অংশ ধসে পড়েছে। ফলে কোম্পানি আমাদের আজ বাড়িতেই অবস্থান করার নির্দেশ দিয়েছে।

ভূমিকম্পের পরপরই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, যেসব এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে, সেখানকার বাসিন্দাদের আগামী দিনগুলোতে সমমানের আফটারশক বা অনুকম্পনের বিষয়ে সতর্ক ও সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে চলতি বছরের ২০ এপ্রিল দেশটির উত্তরাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার আরেকটি বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। যাতে অন্তত ১০ জন আহত হন ও টোকিওর বড় বড় ভবনগুলো কেঁপে উঠেছিল।

জাপান ভূমিকম্প ভেনেজুয়েলা

সংশ্লিষ্ট সংবাদ: জাপান

০৯ জুন ২০২৬
অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান
২৮ এপ্রিল ২০২৬
জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের
২৭ এপ্রিল ২০২৬
জাপানে শক্তিশালী ভূমিকম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প
  2. দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা
  3. দোহায় পরোক্ষ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান
  4. যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ইরানের
  5. ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার
  6. ক্রিপ্টোকারেন্সি থেকেই এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x