Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • উত্তর আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১২:৪৯, ০৭ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১২:৪৯, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিচার শুরু
ইরানের সঙ্গে এখনও চুক্তি ‘সম্ভব’ : ট্রাম্প
ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ, লক্ষ্য ইরানের প্রভাব কমানো
মার্কিন ঘাঁটি ও স্যাটেলাইট কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
হরমুজ এড়াতে ইরাক-সিরিয়া-যুক্তরাষ্ট্রের বিকল্প তেল পাইপলাইন পরিকল্পনা

জ্বালানি সংকটে অন্ধকারে কিউবা

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১২:৪৯, ০৭ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১২:৪৯, ০৭ জুলাই ২০২৬
৬ জুলাই দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের সময় হাভানার একটি রাস্তা ধরে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন। ছবি: এএফপি

ভয়াবহ জ্বালানি সংকটের মধ্যে আবারও দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে কিউবা। স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় দেশজুড়ে অন্ধকার নেমে আসে। দেশটির সরকার বলছে, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলছে।

কিউবার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়ার কারণে এই ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। গ্রিড পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, কী কারণে পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। খবর সিএনএনের। 

দেশটির জ্বালানিমন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি জানান, হাসপাতাল, পানি সরবরাহ, যোগাযোগসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো সচল রাখতে জরুরি ভিত্তিতে ছোট ছোট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে ধাপে ধাপে জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ চলছে।

গত কয়েক বছরে একাধিকবার দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে কিউবা। বিশেষজ্ঞদের মতে, কয়েক দশক পুরোনো বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন অবকাঠামো ক্রমবর্ধমান চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে।

চলতি বছর পরিস্থিতি আরও খারাপ হয়, যখন যুক্তরাষ্ট্রের চাপের মুখে কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশগুলো জ্বালানি পাঠানো কার্যত বন্ধ করে দেয়। এর ফলে মার্চ মাসেই এক সপ্তাহের ব্যবধানে অন্তত দুইবার জাতীয় পর্যায়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রকে এই সংকটের জন্য দায়ী করেন।

দিয়াস-কানেল অভিযোগ করেন, জ্বালানি আমদানি কার্যত অবরুদ্ধ করে ওয়াশিংটন কিউবার জনগণকে চরম দুর্ভোগে ফেলতে এবং অর্থনৈতিক শ্বাসরোধের মাধ্যমে দেশে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।

তার ভাষায়, যুক্তরাষ্ট্রের এই নীতি কিউবার বিরুদ্ধে এক ধরনের ‘অর্থনৈতিক শ্বাসরোধের কৌশল’।

দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে কিউবার স্বাস্থ্যসেবা, শিক্ষা, গণপরিবহন এবং ওষুধ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ফলে কিউবার অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়েছে। পর্যটক আগমনও উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রা আয় হ্রাস পেয়েছে।

ওয়াশিংটনের দাবি, কিউবার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো দেশটির রাজনৈতিক ব্যবস্থা উন্মুক্ত করা এবং বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা।

তবে কিউবা এই অবস্থান প্রত্যাখ্যান করে বলছে, নিষেধাজ্ঞার মূল শিকার হচ্ছে সাধারণ জনগণ।

গত মাসে কিউবার জাতীয় পরিষদ অর্থনীতি উন্মুক্ত করতে একগুচ্ছ সংস্কার অনুমোদন দেয়। যদিও দেশটির পররাষ্ট্র বাণিজ্যমন্ত্রী জানান, এসব সংস্কার বাইরের চাপের কারণে নয়, বরং অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রয়োজন থেকেই নেওয়া হয়েছে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এসব সংস্কারকে ‘অনেক দেরিতে নেওয়া সীমিত ও প্রতীকী পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।

দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও কিউবার কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মে মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক জন র‌্যাটক্লিফ হাভানায় কিউবার গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। একই সময়ে মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধানও গুয়ানতানামো নৌঘাঁটির সীমান্ত এলাকায় কিউবার সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

ওয়াশিংটনের অভিযোগ, কিউবায় রাশিয়া ও চীনের গোয়েন্দা নজরদারি কেন্দ্র পরিচালিত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে। তবে কিউবা এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

কিউবার পররাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী অস্কার পেরেজ-অলিভা ফ্রাগা বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাধারণ মানুষের বিরুদ্ধে সম্মিলিত শাস্তির শামিল।

অস্কার পেরেজ-অলিভা অভিযোগ করে বলেন, আজ কিউবার জনগণের বিরুদ্ধে যা ঘটছে, সেটি কার্যত একটি গণহত্যার সমতুল্য।

কিউবা জ্বালানি সংকট অন্ধকার যুক্তরাষ্ট্র
০৫ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ৩২ কিউবান ‘যোদ্ধা’ নিহত
২৯ অক্টোবর ২০২৫
দুর্বল হয়ে কিউবার উপকূলে আঘাত হেনেছে হারিকেন মেলিসা
১৬ জুলাই ২০২৫
“কিউবায় ভিখারি নেই” মন্তব্যের জেরে পদত্যাগে বাধ্য হলেন শ্রমমন্ত্রী
২৮ জানুয়ারি ২০২৩
কিউবায় নৌকাডুবিতে ৫ জনের প্রাণহানি, নিখোঁজ ১২
২৮ সেপ্টেম্বর ২০২২
হারিকেন ইয়ানের আঘাতে বিদ্যুৎবিহীন কিউবা, নিহত ২
২৭ সেপ্টেম্বর ২০২২
কিউবায় গণভোটে সমকামী বিয়ের বৈধতার পক্ষে রায়
০১ সেপ্টেম্বর ২০২২
হার্ট অ্যাটাকে চে গুয়েভারার ছেলে ক্যামিলোর মৃত্যু
৩০ জুলাই ২০২২
বিদ্যুৎ সংকটে কিউবা, আগস্ট থেকে হাভানায় নিয়মিত লোডশেডিং
১৪ জুন ২০২২
সরকারবিরোধী বিক্ষোভ : কিউবায় ৩৮১ জনের কারাদণ্ড
০৯ মে ২০২২
কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত বেড়ে ৩১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালি পাহারার জন্য যুক্তরাষ্ট্রকে খরচ দিতে হবে : ট্রাম্প
  2. বাড়ছে ডলার ও তেলের দাম, স্বর্ণের বাজারে বড় পতন
  3. ভারতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ কেন্দ্রে ৯ শ্রমিকের মৃত্যু
  4. তীব্র তাপপ্রবাহে ইংল্যান্ডে ২৭০০ মানুষের মৃত্যু
  5. ইরানের চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের
  6. ‘বাভি’র তাণ্ডবে বিপর্যস্ত চীন, নিরাপদ আশ্রয়ে ২৮ লাখ মানুষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x