সব শেষ, ইরানের সঙ্গে চুক্তি করা মানেই সময়ের অপচয় : ট্রাম্প
আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানের সঙ্গে চুক্তি বা যুদ্ধবিরতির অধ্যায় সমাপ্ত ঘোষণা করেছেন। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিটি এখন কার্যকর আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, আমার মতে, সবকিছু এখানেই শেষ। খবর মিডল ইস্ট আইয়ের।
আরও পড়ুন : ইরাকে পৌঁছাল খামেনির মরদেহ, জানাজায় জনসমুদ্র
আরও পড়ুন : চলন্ত বাইকে চিতাবাঘের আক্রমণ, সিসিটিভিতে হাড়হিম করা দৃশ্য
ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প ইরানের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, ওদের সঙ্গে কোনো রকম আলোচনা বা চুক্তি করা মানেই স্রেফ সময়ের অপচয়।
আরও পড়ুন : আরব সাগরে ৫ ক্রুসহ পাকিস্তানের বিমান নিখোঁজ
আরও পড়ুন : ইচ্ছাকৃতভাবে স্ত্রী-সন্তানসহ গাড়ি খাদে ফেলেও আইনি মুক্তি চিকিৎসকের
গত রাতে ইরানি সামরিক অবস্থান লক্ষ্য করে মার্কিন বিমানবাহিনীর ভয়াবহ হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের অনমনীয় মনোভাব ও সাম্প্রতিক আক্রমণাত্মক কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত ট্রাম্প বলেন, ওরা মানসিকভাবে অসুস্থ, ওদের সমস্যাটা আসলে অন্য জায়গায়।
ট্রাম্পের এই বক্তব্যের পর বিশ্লেষকরা ধারণা করছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের পথ এখন সম্পূর্ণ বন্ধ। ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ধাবিত হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক