Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৫৯, ১৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৫৯, ১৫ জুলাই ২০২৬
আরও খবর
মধ্যপ্রাচ্যে সংঘাত, তেলের দাম ছাড়াতে পারে অতীতের সব রেকর্ড
ইসরায়েলকে ‘স্বীকৃতি’ না দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের
এবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড
ট্রাম্পের নতুন শুল্কের জবাব দিতে প্রস্তুত  কানাডা : মার্ক কার্নি
হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প

ইরানে হামলার পরিধি বাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৫৯, ১৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৫৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৫৯, ১৫ জুলাই ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি

দুই বৈরী দেশেরর মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার পর, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নৌ-অবরোধ আরোপ করার পাশাপাশি আজ বুধবার (১৫ জুলাই) দেশটিতে উপর্যুপরি বিমান হামলা শুরু করেছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি আলোচনার টেবিলে ফিরে না আসে তবে সামনের সপ্তাহগুলোতে তাদের হামলার পরিধি আরও বাড়বে। খবর বার্তা সংস্থা এএফপির।

গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই পক্ষ সমঝোতা স্মারক স্বাক্ষর করার মাত্র মাসখানেকের মাথায়, পুরো অঞ্চলজুড়ে একেঅন্যের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে তারা পুনরায় লড়াইয়ে জড়াল।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর চালানো এই হামলাগুলো তারা প্রতিহত করেছে। অন্যদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আসা তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি আলোচনার টেবিলে ফিরে না আসে, তবে আগামী সপ্তাহে এই হামলার পরিধি আরও বাড়িয়ে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতেও আঘাত করা হবে।

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি সত্যিই খুব খারাপ হতে যাচ্ছে।’ তবে শত্রুতা নতুন করে শুরু হলেও, দুই পক্ষের মধ্যকার মধ্যস্থতাকারী আলোচনা আনুষ্ঠানিকভাবে এখনো শেষ হয়ে যায়নি।

এই বিরোধ ও নতুন করে যুদ্ধ শুরুর মূলে রয়েছে হরমুজ প্রণালি। এই জলপথটি বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চুক্তি ভেঙে পড়েছে

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার পর ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। শত্রুদের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে কয়েক মাস ধরে এটি ব্যবহারের পর তারা কিছুদিনের জন্য জলপথটি খুলে দিয়েছিল। তবে এখন তারা আবারও অঙ্গীকার করেছে যে, যুক্তরাষ্ট্র তার আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত এটি বন্ধ থাকবে।

এর জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর নিজস্ব অবরোধ পুনর্বহাল করেছে, যদিও ট্রাম্প এই প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর প্রস্তাবিত ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই নতুন অবরোধ এক অর্থে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’কে ধূলিসাৎ করে দিয়েছে। গত মাসে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন চুক্তিটি করা হয়েছিল।

যুদ্ধাবস্থা ফিরে আসার কয়েক দিনের মাথায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায় যে, তারা উপর্যুপরি হামলা শুরু করেছে, যা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে থাকা ইরানি বাহিনীর সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বন্দর শহর আব্বাস, কেশম দ্বীপ এবং বন্দর ইমাম খামেনির কাছে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। পরে তারা জানায়, নতুন করে চালানো মার্কিন হামলায় দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুশেহর ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক কেন্দ্রটি অবস্থিত।

তবে রাজধানী তেহরানে নতুন করে শুরু হওয়া এই সংঘাতের কোনো বিশেষ প্রভাব দেখা যায়নি। এএফপি-র সাংবাদিকরা জানিয়েছেন, সাধারণ ইরানিরা ক্যাফেগুলোতে ভিড় জমিয়ে বিশাল জমায়েতের সাথে ফ্রান্স-স্পেন বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ উপভোগ করছিলেন।

শুল্ক আরোপের দাবি বাতিল করলেন ট্রাম্প

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করে আসছে এবং তাদের মতে অননুমোদিত রুট ব্যবহার করার অপরাধে বেশ কিছু জাহাজের ওপর তারা গোলাবর্ষণও করেছে।

আইআরজিসি জানিয়েছে, ‘আমাদের যোদ্ধাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ না তার আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করছে, ততক্ষণ হরমুজ প্রণালি বন্ধই থাকবে।’

ক্রাইসিস রেসপন্স কোম্পানি এমটিআই নেটওয়ার্ক জানায়, মঙ্গলবার ভোরে ওমান উপকূলের কাছে অজ্ঞাত একটি যন্ত্রের কারণে সৃষ্ট বিস্ফোরণে নরওয়ের একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া কুয়েত জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় তাদের একটি নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাদের চারজন নাবিক আহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার ঘোষণা করেছিলেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর শুল্ক আরোপ করা হবে। তবে তিনি এখন সেই সিদ্ধান্ত বাতিল করে উপসাগরীয় মিত্রদের সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে বিষয়টি প্রতিস্থাপনের কথা জানিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি ২০ শতাংশের 'ইউনাইটেড স্টেটস রিইম্বার্সমেন্ট ফি' বাতিল করে এর পরিবর্তে বিভিন্ন উপসাগরীয় রাষ্ট্রগুলোর সাথে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’

ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, গত সপ্তাহ থেকে নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

এর পাশাপাশি, দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার দক্ষিণ-পূর্বাঞ্চলে হওয়া হামলায় তাদের সাতজন সেনাসদস্য নিহত হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধ হামলা হুমকি

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

২২ জুলাই ২০২৬
ইরানের বেসামরিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
২১ জুলাই ২০২৬
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
২১ জুলাই ২০২৬
৬০টির বেশি দেশে নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং
  2. মোদিকে নতুন চ্যালেঞ্জ ভারতের ‘ককরোচ পার্টির’
  3. মধ্যপ্রাচ্যে সংঘাত, তেলের দাম ছাড়াতে পারে অতীতের সব রেকর্ড
  4. ইউরোপে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষ
  5. ইসরায়েলকে ‘স্বীকৃতি’ না দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের
  6. এবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x