Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৩৯, ০৫ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৩৯, ০৫ আগস্ট ২০২৬
আরও খবর
বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেওয়া হবে : ত্রাণমন্ত্রী
‘তিস্তাত পানি বাড়লেও হামার বিপদ, নামি গ্যাইলেও বিপদ’
বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে পানি, ৭ জেলায় বন্যার আশঙ্কা
চলতি মাসে দেশে ২টি লঘুচাপ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৬৮, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি মানুষ

শ্রীলঙ্কায় প্রবল বর্ষণে পাহাড়ধস ও বন্যা, নিহত ৭

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৩৯, ০৫ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৩৯, ০৫ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার নাওয়ালাপিতিয়ায় ভারি মঙ্গলবার বৃষ্টির পর কাদায় ঢাকা রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে।

শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির ফলে সৃষ্ট মারাত্মক পাহাড়ধস ও আকস্মিক বন্যায় অন্তত সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগের প্রেক্ষাপটে দেশটির সেন্ট্রাল হাইল্যান্ডস (পাহাড়ি প্রদেশ) অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রর (ডিএমসি) মুখপাত্র প্রদীপ কোডিপিলি জানান, মধ্যাঞ্চলের দুটি ঘরবাড়ির ওপর ধসে পড়া মাটিতে চাপা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বন্যার পানিতে ভেসে গিয়ে আরও দুজন প্রাণ হারিয়েছেন। প্রবল বৃষ্টি ও প্লাবনে ইতোমধ্যে অন্তত ১২৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

চা উৎপাদনকারী এই পাহাড়ি অঞ্চলটি গত বছরের নভেম্বরে আঘাত হানা প্রাণঘাতী সাইক্লোন ‘দিতওয়াহর’ ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছিল। ওই ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ৬৪০ জন নিহত হন এবং প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়।

বন্যার পানিতে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, দেশটির সেনাসদস্যরা জলমগ্ন রাস্তা পেরিয়ে আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধার কাজ চালাচ্ছেন।

নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলাসহ শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলসমূহ ভৌগোলিক দিক থেকেই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। বর্ষ মৌসুমে টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল ভেঙে প্রায়শই ধসের সৃষ্টি হয়। নয় মাসের ব্যবধানে পরপর এমন চরম আবহাওয়া বিপর্যয় দেশটির দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার ওপর চরম চাপ সৃষ্টি করছে।

আক্রান্ত জেলাগুলোতে স্কুলগুলো ঠিক কবে নাগাদ পুনরায় চালু হবে তা নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শ্রীলঙ্কা পাহাড়ধস বন্যা

সংশ্লিষ্ট সংবাদ: শ্রীলঙ্কা

০৬ জুলাই ২০২৬
শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক
০৬ ডিসেম্বর ২০২৫
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে শ্রীলঙ্কায় ব্যাপক কর্মপরিকল্পনা
০৫ ডিসেম্বর ২০২৫
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬০৭
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
  2. রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৫, আহত ২০
  3. পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার
  4. কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২
  5. ইরানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও সামরিক পদে বড় রদবদল
  6. কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x